Thursday, 5 September 2019

চট্টগ্রাম মিরসরাইয়ে এক মাদ্রাসার ছাএীকে গনধর্ষণের অভিযোগে গ্রেফতার ২


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম মিরসরাইয়ে এক মাদরাসা ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণকারীরা হলেন- মিরসরাইয়ের মধ্যম মঘাদিয়ার তারাকাটিয়া এলাকার নরুল হকের ছেলে মো. আরিফ (১৯) ও একই এলাকার আয়ুব খানের ছেলে পারভেজ আলম মাহি (১৯)। আরিফ মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মাহি উপজেলা সদরের করিম মার্কেটের ইনসাফ ডায়নস্টিক সেন্টারের কর্মচারী।
এ ঘটনায় মঙ্গলবার (৪ সেপ্টম্বর) বিকাল সাড়ে ৩টায় ছাত্রীটির মা বাদী হয়ে মিরসরাই থানায় ধর্ষণের মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলা সদরের কলেজ রোডের করিম মার্কেটের ছাদে এ ঘটনা ঘটে।
মেয়ের পরিবার সূত্রে জানা যায়, ২৯ আগস্ট রিমাকে (ছদ্মনাম) জোরপূর্বক মাহি ও আরিফ পালাক্রমে ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিওধারণ করে কাউকে না বলতে মেয়েটিকে হুমকি দেয় তারা। পরে মেয়েটি অসুস্থবোধ করলে তার মা পুরো ঘটনা জানতে চায়। এরপর রিমা তার মাকে সব খুলে বলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ২৯ আগস্ট জোরপূর্বক এক মাদরাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে মাহি ও আরিফ। ‍এ ঘটনায় বিকাল সাড়ে ৩টায় ছাত্রীটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করে। পরে মেয়েটির বর্ণনা অনুসারে মাহি গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যানুসারে আরেক আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে- বলেন তিনি

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: