চট্টগ্রাম কালুরঘাটে অস্ত্রসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার।
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম নগরীর পরোয়ানাভুক্ত এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) তাকে কালুরঘাট সেতুর ইস্পাহানি রোডের সামনে থেকে রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম শাহ আলম (৩৪)। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়ার আলী কন্ট্রাক্টর বাড়ির মরহুম আলী আহমদের ছেলে।
চান্দগাঁও থানার সহকারী পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, কালুরঘাট সেতুর ইস্পাহানি রোডের সামনে থেকে ডাকাতিসহ দুটি মামলার আসামি শাহ আলমকে রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড কার্তুজসহ একটি এলজি পিস্তল উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার সহকারী পরিদর্শক (এসআই) মফিজুর রহমান এ ঘটনায় বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা যায়।


0 coment rios: