চট্রগ্রাম মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্রগ্রাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বারৈয়ারহাট এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ মো. ওমর ফারুক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে দুইটি বস্তাভর্তি ৪৯৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ওমর ফারুক খাগড়াছড়ি জেলার রামগড় থানার ফেনীরকুল (সোনাইপুল বাজার) এলাকার মো. ইউনুছের ছেলে।র্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, দুইটি বস্তাভর্তি ৪৯৭ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন মো. ওমর ফারুক। এসব মাদক নিয়ে তিনি চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ওমর ফারুক দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও গাঁজা চট্টগ্রামে এনে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।


0 coment rios: