Showing posts with label বৃহত্তর ঈদগাঁও. Show all posts
Showing posts with label বৃহত্তর ঈদগাঁও. Show all posts

Monday, 6 April 2020

ঈদগাঁও কলেজ গেইটে যাযাবরদের নিয়ে চরম আতংকিত এলাকাবাসী

ঈদগাঁও কলেজ গেইটে যাযাবরদের নিয়ে চরম আতংকিত এলাকাবাসী


নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও::
সদরের ঈদগাঁও কলেজ গেইটের উত্তর-দক্ষিন পাশে অবস্থানকৃত যাযাবর (বেদী সম্প্রদায়)কে নিয়ে চরমভাবে আতংকিত রয়েছেন স্থানীয়রা।
বিগত প্রায় দুই সপ্তাহ ধরে এরা অবস্থান করছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ওরা রাত্রিকালে তাদের তৈরীকৃত ঝুপড়ী ঘরে অবস্থান করলেও দিনের বেলায় পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন।
তাদের সাথে নিত্যনতুন মানুষের আনাগোনা বৃদ্বি পাচ্ছে। এই যাযাবরের কারনে স্থানীয় লোকজন, মুসল্লীসহ ব্যবসায়ীরা প্রতিক্ষনে প্রতিমুহুতেই আতংকিত রয়েছেন। এদেরকে নিরাপদ স্থানে সরানোর দাবীও উঠেছে। বর্তমানে এই সম্প্রদায় স্থানীয় লোকজনের সাথে মিশে যাচ্ছে। অন্যদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কঠোরভাবে কড়াকড়ি করলেও এদের বিচরন থেমে নেই। নিরাপদে অবস্থান করা,অপ্রয়োজনে বাইরে ঘুরাফেরা না করা,দুরত্ব বজায় রাখার কথা থাকলেও এই যাযাবর গোষ্টি তাদের কর্ম কান্ড চালিয়ে যাচ্ছে। যার কারনেই করোনা ভাই রাস আতংক কাটছেনা স্থানীয়দের মাঝে।
এদিকে মানবাধিকারকর্মী ও শিক্ষানুরাগী আবদু সালাম জানিয়েছেন,এ যাযাবরদেরকে জনবহুল স্থান থেকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হউক। তাদের কারনে স্থানীয়দের মাঝে আতংক কাট ছেনা।
অন্যদিকে স্থানীয় চেয়ারম্যান ছৈয়দ আলমের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঈদগাহ নিউজ

Friday, 3 April 2020

বৃহত্তর ঈদগাঁহ ব্লাড ডোনার'স সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বৃহত্তর ঈদগাঁহ ব্লাড ডোনার'স সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


মোঃ আমির হোসেনঃ
কক্সবাজার সদর উপজেলার অন্যতম সামাজি সংগঠন বৃহত্তর ঈদগাঁহ ব্লাড ডোনার'স সোসাইটির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(০৩এপ্রিল) সদর উপজেলার ০৫ ইউনিয়নের  প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, পিয়াজ, তেল বিতরণ করা হয় ।

দেশের এই করোনার করুণ অবস্থায় বৃহত্তর ঈদগাঁওয়ের হত-দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এগিয়ে আসায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অত্র সংগঠনের মডারেটর আরাফাত সানি।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন আফরাহি,রিফাত,সুমন,নোমান,
মডারেটর ,ওসমান ওয়াহিদ,নুরুল আবছার রানা,আব্দুল্লাহ মোহাম্মদ সাঈদ,
সদস্য,হারুন,সেলিম,রাশেল(১)রিদুয়ান,রাসেল(২)জসিম,জমির,রাশেল(৩)আশেক,সাকিব,রায়হান,আমির হোসাইন,রাশেল(৪)আব্দুল্লাহ,আমিন,শাহাদাত, জিসান,জিসাদ,মিনহাজ, এবং আরো অনেকে।

Thursday, 2 April 2020

ঈদগাঁওতে দ্বিতীয় দিনের মত ত্রাণ বিতরণ করল দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম

ঈদগাঁওতে দ্বিতীয় দিনের মত ত্রাণ বিতরণ করল দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম


প্রেস বিজ্ঞপ্তিঃ 
ঈদগাঁওতে দ্বিতীয় দিনের মত ত্রাণ বিতরণ করল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম।
২রা এপ্রিল বিকেলে বাজারস্থ ঈদগাঁও নিউজ ডটকমের প্রধান কার্যালয়ে সংগঠনের জেলা শাখার উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে অংশ নেন সংগঠনের সভাপতি মোঃ রেজাউল করিম, সহ সভাপতি শফিউল আলম আজাদ ও তৈয়ব জালাল, প্রচার সম্পাদক আলা উদ্দিন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিউনিটি পুলিশের নিবার্হী সদস্য এম আবু হেনা সাগর ও ঈদগাঁও বাজারের তরুণ ব্যবসায়ী
গফুর আলম চৌধুরী সহ আরো অনেকে।
এর আগে ১লা এপ্রিল প্রথমদিনের  মত ত্রাণ বিতরন করা হয় এ সংগঠনের পক্ষ থেকে।
সামাজিক সংগঠন "সহায়তা"র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ-Cox Journal24

সামাজিক সংগঠন "সহায়তা"র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ-Cox Journal24


প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদর উপজেলার অন্যতম সামাজি সংগঠন "সহায়তা"র উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(০২এপ্রিল) সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ ও পশ্চিম গজালিয়ায় প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, পিয়াজ, তেল বিতরণ করা হয় ।

দেশের এই করোনার করুণ অবস্থায় আউলিয়াবাদ ও পশ্চিম গজালিয়া সমাজের হত-দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এগিয়ে আসায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অত্র সংগঠনের প্রতিনিধি এইচ এম তৈয়ব জালাল।

যতদিন করোনা ভাইরাস সংকট শিথিল না হচ্ছে মানুষরা স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে না পারছে ততদিন প্রয়োজন অনুযায়ী চলমান থাকবে আমাদের নিজেদের সাধ্যমতে এই ধরনের সহযোগিতা করার প্রচেষ্টা থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ঈদগাঁওর সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান আজাদ ও অত্র সংগঠনের প্রতিনিধি সাইফুল ইসলাম, ফরিদুল আলম, নাঈমুল ইসলাম, নুরুচ্ছফা আল মাহমুদ।

Tuesday, 31 March 2020

ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র  উদ্ধার

ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার


ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজার সদরের ঈদগাঁও’র জালালাবাদের ঘুমগাছতলার মাইজপাড়া সড়কের দ্বিতীয় বাড়ী আবদুস সালামের বসতঘরের বাউন্ডারি ওয়ালের বাইরে রাস্তার দক্ষিণ পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরী অস্ত্র (এলজি) উদ্ধার করেছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এস. আই জালাল উদ্দিন ও এএসআই মহিউদ্দিনসহ একদল পুলিশ গতকাল ৩১ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টা’য় অস্ত্রটি উদ্ধার করেন। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, স্থানীয় ইউপি সদস্য আরমান উদ্দিন মোরশেদের সংবাদের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, খালি কার্টুনে ঢাকা এবং ইট দিয়ে ঘেরা অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। সম্ভাব্য অস্ত্রের মালিককে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

Monday, 30 March 2020

নতুন অফিস ব্লাড ডোনার'স সোসাইটির জীবাণু নাশক স্প্রে, সাবান ও লিফলেট বিতরণ

নতুন অফিস ব্লাড ডোনার'স সোসাইটির জীবাণু নাশক স্প্রে, সাবান ও লিফলেট বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামপুর ইউনিয়নের অন্যতম মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন নতুন অফিস ব্লাড ডোনার'স সোসাইটির উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ইসলামপুর বাসির সুরক্ষা নিশ্চিতে সোমবার (৩০মার্চ)ইউনিয়নের গুরুত্বপুর্ণ পয়েন্ট গুলোতে ব্লিচিং পাউডার দিয়ে তৈরী জীবাণুনাশক স্প্রে করেন। মসজিদে মসজিদে হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করেন, সেই সাথে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করে জনসসাধারণ কে সচেতন করছেন। পাশাপাশি স্থানীয় জনসাধারণ যাতে প্রতিটি মুর্হুতে হাত পরিস্কার করতে পারে সেইজন্য নতুন অফিস বাজারে উক্ত সংগঠনের উদ্যোগে  গুরুত্বপূর্ণ স্থানে সাবান সহকারে ৫টি পানির ড্রেম বসানো হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাতে এলাকাবাসি নিজেদের হাত জীবাণু মুক্ত রাখতে পারে। আসুন সকলে নিজের হাত জীবাণু মুক্ত রাখি, প্রতিবেশির হাতও জীবাণু মুক্ত রাখতে সহায়তা করি।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ছাত্রনেতা আনোয়ারুল আজম খোকন,সংগঠনের প্রতিষ্টাতা এডমিন সফি উল করিম স্বপ্নীল,পরিচালক এডমিন এহসান হাবীব, মডারেটর মোস্তফা কামাল, নুরুল হাকিম, আরিফুল ইসলাম, সহ-কার্যকারী সদস্য মোস্তফা কামাল সিফাত,ওমর ফারুক,বেলাল উদ্দিন, মিসবাহ উদ্দিন প্রমুখ।
মধ্যম গজালিয়া সচেতন তরুণ দের উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মধ্যম গজালিয়া সচেতন তরুণ দের উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


মোঃ আমির হোসেন, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে মধ্যম গজালিয়া এলাকার সচেতন তরুণ দের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ইউনিয়নের প্রায় শতাধিক পরিবারকে চাউল, ডাল, পিয়াজ, তেল বিতরণ করা হয় ।

দেশের এই করোনার করুণ আবস্থায় গজলিয়ায় হতদরিদ্র মানুষের মুখে খাবার তোলে দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

যতদিন করোনা ভাইরাস সংকট শিথিল না হচ্ছে
মানুষরা স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে না পারছে
ততদিন প্রয়োজন অনুযায়ী চলমান থাকবে আমাদের নিজেদের
সাধ্যমতে এই ধরনের সহযোগিতা করার প্রচেষ্টা থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

Saturday, 28 March 2020

ইসলামপুরে পূর্ব নাপিতখালী ইসলামী যুব উন্নয়ন সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

ইসলামপুরে পূর্ব নাপিতখালী ইসলামী যুব উন্নয়ন সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ


সফি উল করিম স্বপ্নীল :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে পূর্ব নাপিতখালী ইসলামী যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক পরিবারের প্রতিজনকে ১০কেজি চাউল,২কেজি আলু,১কেজি ডাল,১কেজি পিয়াজ,৫০০গ্রাম তেল বিতরণ করা হয় ।

দেশের এই করোনার করুণ আবস্থায় পূর্ব নাপিতখালী সমাজের হত দরিদ্র মানুষের মুখে খাবার তোলে দেওয়ার জন্য এগিয়ে আসা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অত্র সংগঠনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক নুরুল হুদা (নকশা)।

যতদিন করোনা ভাইরাস সংকট শিথিল না হচ্ছে
মানুষরা স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে না পারছে
ততদিন প্রয়োজন অনুযায়ি চলমান থাকবে আমাদের নিজেদের
সাধ্যমতে এই ধরনের সহযোগিতা করার প্রচেষ্টা থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবুল কালাম, সংগঠনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক নুরুল হুদা (নকশা), সভাপতি আবদুল্লাহ, সম্পাদক সেফায়েত,যুগ্ম সম্পাদক  আব্দুল মাজেদ, সদস্য শামীম,শরিফ উদ্দিন প্রমূখ।
ঈদগাঁওতে আলীরাজ পরিবহনের চেয়ারম্যান সিরাজ আকবরের শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঈদগাঁওতে আলীরাজ পরিবহনের চেয়ারম্যান সিরাজ আকবরের শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


সফি উল করিম স্বপ্নীলঃ
কক্সবাজার সদর ঈদগাঁওতে আলীরাজ পরিবহনের চেয়ারম্যান সিরাজ আকবর করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
শনিবার (২৮ মার্চ) আলীরাজ পরিবহনের অফিসে অর্ধশতাধিক শ্রমজীবীদের মাঝে চাল, ডাল, আলো,তেল,পিয়াজ বিরতণ করা হয়।

আলীরাজ পরিবহনের চেয়ারম্যান বলেন করোনা ভাইরাসের কারণে চারিদিক আজ অবরুদ্ধ,আতঙ্ক আতঙ্ক ভাব, সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর কঠিন সময় পার করছে,
আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে লজ্জায় অভাব দেখায় না।
আমরা সবাই নিজের সাধ্য মতো কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর ও অসহায় পরিবারের খোঁজ খবর রাখি এবং নিজের সাধ্য মতো তাদের পাশে  দাড়াই।
মানবিক কাজে ধন দৌলত প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় মানবিক মনমানসিকতা।
আরো বলেন আমি ক্ষুদ্র মানুষ,আমার সাধ্য  মতো আমার চার পাশের চেনা-অচেনা কিছু স্বল্পআয়ের শ্রমজীবী মানুষের পাশে দাড়িয়েছি।
গজালিয়া জনসমাগম বন্ধ হচ্ছেনা কিছুতেই

গজালিয়া জনসমাগম বন্ধ হচ্ছেনা কিছুতেই


নিজস্ব প্রতিবেদকঃ
মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা সকলের কাছে অজানা নয়।
বিশ্বে প্রাই ১৯৩ দেশে এই করোনা ভাইরাসের আক্রমণ।
সারা বিশ্বে ৫ লক্ষ ৯৩ হাজার বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত,
মৃত্যু হয়েছে ২৭হাজার ও বেশি মানুষ।
বাংলাদেশেও আক্রান্ত সংখ্যা দিন দিন বেড়েই চলছে।  সরকার এই বিষয়ে খুবই সতর্কীকরণ করেছেন জনগণকে কিন্তু তা মানতেছেনা অনেকে কক্সবাজার সদর উপজেলা ইসলামবাদ ইউনিয়ন গজালিয়া ৯নাং ওয়ার্ডে এই এলাকাবাসী নেই কোন সচেতনতা।  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন সেচ্ছাসেবী সংঘটন এই মহামারি করোনা ভাইরাসের সতর্কীকরণ করলেও মানচেনা কেহ
কোন প্রশাসন এই এলাকায় প্রবেশ না করাতে তাদলের মধ্যে ভয় বিতির কিছুই নেই।
চায়ের দোকান থেকে শুরু করে খোলা রয়েছে সব কিছু করোনা ভাইরাস কে সামনে রেখে বাড়িয়ে নেয়া,হচ্ছে সব কিছুর দাম তাই প্রশাসনিক কোন ব্যবস্থা না নেওয়া হলে কঠিন বিপর্যয় সম্মুখীন হতে হবে এই গ্রামটি।

Friday, 27 March 2020

জালালাবাদে এক ব্যক্তির আত্মহত্যা

জালালাবাদে এক ব্যক্তির আত্মহত্যা


কক্সবাজার সদরের জালালাবাদে চিকিৎসার অর্থের অভাবে নুরুল আলম (৫০) নামের তিন সন্তানের জনক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। জুমাবার ২৭ মার্চ ভোর রাতে এ ঘটনাটি ঘটে জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব মিয়াজী পাড়া গ্রামে। আত্মহত্যাকারী ব্যক্তি ঐ এলাকার জানে আলম প্রকাশ জানু মাঝির ছেলে । তার মৃতদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুল আলম অভাব অনটনে পড়ে ভারসাম্যহীন হয়ে পড়ে। তার শরীরে কঠিন রোগ দেখা দিলে চিকিৎসার অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে অভিমান করে গতরাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির পশ্চিম পাশে জমিতে গিয়ে বিষপান করে মাটিতে লুটিয়ে পড়ে। ভোরে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে বের হলে মাটিতে লুটিয়ে পড়তে দেখে চিৎকার দেন। তাদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে প্রথমে ঈদগাঁহস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে মারা যায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, স্থানীয়দের মারফত খবর পেয়েছি একজন ব্যক্তি আত্মহত্যা করেছে। বিষপানে আত্মহত্যা করে হাসপাতালে যেহেতু মারা গেছে সেখানে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ময়না তদন্ত করবে।

আলা উদ্দিন, ঈদগাহ নিউজ