Sunday, 15 December 2019

ভক্তদের জন্য সুসংবাদ দিলেন নায়িকা শাবনূর-Cox Journal24


বিনোদন ডেস্ক:
ভক্তদের জন্য সুসংবাদ দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। শিগগিরই বড় পর্দায় দেখা যাবে এক সময়কার সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে। জাজ মাল্টিমিডিয়ার ‘কাঁটাতারের বেড়া’ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন শাবনূর।
সে জন্য নিজেকে ফিট করার নিরন্তর সাধনা চালিয়ে যাচ্ছেন ঢালিউড সুদর্শনী।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে একজন অস্ট্রেলিয়ান পুষ্টিবিদ ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে এই সিনেমার জন্য তৈরি করছেন শাবনূর। নায়িকা তৈরি হলেই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে সিনেমাটিতে শাবনূরের বিপরীত কোন নায়ক অভিনয় করবেন, সেটি চমক হিসেবে রাখছে জাজ মাল্টিমিডিয়া।
উল্লেখ্য, ২০১২ সালে ঢাকাই সিনেমার নায়ককে বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। কিছু দিন পর জানা যায়, শাবনূর মা হয়েছেন। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া বসবাস করছেন তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: