Showing posts with label অপরাধ. Show all posts
Showing posts with label অপরাধ. Show all posts

Wednesday, 8 April 2020

বাঁশখালীতে অস্ত্রসহ মহিলা আটক

বাঁশখালীতে অস্ত্রসহ মহিলা আটক


বাঁশখালী প্রতিনিধি::
বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার দক্ষিণ জলদী থেকে দু’টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড গুলিসহ আমান পাখি প্রকাশ ঝর্না (২০) নামে এক মহিলাকে আটক করেছে।
মঙ্গলবার গভীর রাতে পরিচালিত অভিযানে অস্ত্র রাখার মূল মো. মোরশেদ আলম (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের এসআই দীপক কুমার সিংহ, এসআই নাজমুল হক, এএসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার ৯নং ওয়ার্ড়ের দক্ষিণ জলদী মাহবুবুর রহমানের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে মোরশেদ আলমের স্ত্রী আমান পাখি প্রকাশ ঝর্নাকে আটক করে।
অভিযানে তাদের কাছে রক্ষিত দু’টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. মোরশেদ আলম পালিয়ে যায় বলে জানা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘পৌরসভার দক্ষিণ জলদী এলাকা থেকে দু’টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড গুলিসহ আমান পাখি প্রকাশ ঝর্না নামে এক মহিলাকে আটক করা হয়েছে।’
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া মোরশেদকে আটকের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।