Sunday, 25 August 2019

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


পেকুয়া সংবাদদাতাঃ
পেকুয়ায় জয়নাল আবদীন (৩৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
রবিবার (২৫আগস্ট) দুপুর ৩টায় নাপিতখালী এলাকায় নিজ বাড়িতে মোবাইল চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী কাদেরিয়া পাড়া এলাকার মৃত আবদুল খালেকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, টইটংয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা যাওয়ার ঘটনাটি শুনার পর পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আছে। বাকিটা পূর্ণাঙ্গ তদন্ত করার পর জানা যাবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: