Sunday, 25 August 2019

উত্তেজনা ছড়াচ্ছে ইউটিউব সংবাদ চ্যানেল রোহিঙ্গা ভিশন, স্থানীয়দের ক্ষোভ


কক্স জার্নাল ডেক্স।

মালয়েশিয়া হতে রোহিঙ্গা ভাষায় সম্প্রচার হওয়া রোহিঙ্গা ভিশন সংক্ষেপে আর ভিশন নামে একটি ইউটিউব সংবাদ চ্যানেলে টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টেকনাফের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
গত বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা উগ্রপন্থী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন টেকনাফে যুবলীগ নেতা ও সমাজ সেবক ওমর ফারুক। যিনি রোহিঙ্গা আগমনের শুরুতে বিপন্ন রোহিঙ্গাদের খাবার ও আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। পরদিন ওমর হত্যাকান্ডের ঘটনায় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছিল। সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আরভিশন প্রচার করে যে, ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের ঘরবাড়ি ভাংচুর, পুড়িয়ে দিয়ে লুটপাত চালিয়েছে ডাকাতদল। এছাড়া কিছু রোহিঙ্গাদের উপর গুলি চালিয়েছে ও কিছু রোহিঙ্গাকে ধরে নিয়ে গেছে বলে উল্লেখ করা হয়। রোহিঙ্গা ও ডাকাতদলের মাঝে মীমাংসা করতে গিয়ে ওমরের মৃত্যু হয়েছে বলে তারা প্রচার করে। শুধু তাই নয় রোহিঙ্গাদের দৌড়াইয়ে দৌড়াইয়ে পিটানো হচ্ছে ও জুলুম করা হচ্ছে বলে জাদিমুরা শিবিরের রোহিঙ্গাদের বরাতে প্রচার করে তারা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: