Sunday, 25 August 2019

রঙিখালী স্টুডেন্ট ফোরাম'র নতুন কার্যকরী পরিষদ গঠিত

রঙিখালী স্টুডেন্ট ফোরাম'র নতুন কার্যকরী পরিষদ গঠিতঃ
সভাপতি -কামাল,সেক্রটারী- সাখাওয়াত,সাংগঠনিক -জিয়াউল,অর্থ সম্পাদক-মঈনুল

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত টেকনাফ উপজেলার হ্নীলা ৭নং ওয়ার্ডের শিক্ষার্থীদের সংগঠন ‘রঙিখালী স্টুডেন্ট ফোরাম’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক হয়েছেন সাখাওয়াত হোসাইন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জিয়াউল হোছাইন এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মঈনুল ইসলাম।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় হ্নীলা রঙিখালী স্টুডেন্ট ফোরামের নিজস্ব কার্যালয়ে অনলাইনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী সফল সভাপতি হুমায়ুন কবির জয়। ২০১৯-২০ সেশনের 'স্টুডেন্ট ফোরাম' এর নব গঠিত কমিটির অন্যান্য পদগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসাইন সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ ইসমাঈল, দিল মোহাম্মদ, আক্তার হোছাইন, সহ-সেক্রেটারি ওমর ফারুক, আবু রাশেল মিন্টু, মিসবাহ উল হক, সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, রাশেল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সাদেক হোছাইন, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, অফিস সম্পাদক ইসমাঈল শাহেদ, সহ-অফিস সম্পাদক আবদুল হামিদ, সমাজসেবা সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন ও তথ্য ও যোগাযোগ সম্পাদক মুহাম্মদ তৈয়ব।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, টেকনাফ উপজেলায় ‘শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য কাজ করে যাব।তারা আরো বলেন,'ঐতিহ্যবাহী রঙিখালী স্টুডেন্ট ফোরাম' একটি সম্পূর্ন অরাজনৈতিক ছাত্র সংগঠন। আমরা সকলে মিলে এক সঙ্গে কাজ করে এই সংগঠনকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি এবং আমরা নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে রঙিখালী তথা ৭নং ওয়ার্ডের শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। বিশেষ করে শিক্ষার্থীদের যাতে কোন ধরণের সমস্যা না হয়,সেদিকে খেয়াল রাখব। পাশাপাশি সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে যাব। এবং আমরা আমাদের ফোরামের মাধ্যেমে দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তথা দেশকে মাদক মূক্ত করতে বিভিন্ন ভূমিকা পালন করবো। পরিশেষে তারা সবার সহযোগিতা চেয়ে দোয়া কামনা করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 comment:

  1. দোয়া রইল সবার জন্য,,,

    ReplyDelete