নগরীর বায়েজিদে ইয়াবাসহ আটক ২
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্রগ্রাম নগরের বায়েজিদে এক হাজার ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে শেরশাহ মিনারের পূর্ব পাশের প্রগতি স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়।আটক দুই মাদকব্যবসায়ীরা হলেন- শেরশাহ এলাকার হাসমত আলীর ছেলে মো. শামীম (২৮) ও মো. আব্বাসের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০)।
বায়েজিদ থানার উপ-পরির্দশক (এসআই) নাসিম হোসেন বলেন, গোপন সংবাদে খবর পেয়ে শামীম ও দেলোয়ারকে আটক করি। পরে তাদের তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।


0 coment rios: