Sunday, 25 August 2019

খুনি মোস্তাকের অনুসারীদের বিচারের দাবীতে প্রতিবাদ সভা।


নাজমুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি।


গাজীপুরে,শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ওভারব্রিজের নিচে ২৫ আগষ্ট বিকালে খুনি মোস্তাক অনুসারীদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



প্রতিবাদ সভাটির সভাপতিত্ব করেন শ্রীপুরউপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মোঃ  মাহতাফ উদ্দিন, এসময়  বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  কফিল উদ্দিন মন্ডল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  হুমায়ুন কবির হিমু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  এডভোকেট মোশাররফ হোসেন ভুইয়া, শ্রীপুর পৌরযুব লীগ সভাপতি প্রার্থী আলহাজ্ব মোঃ কামরুজ্জামান, বাংলাদেশট্রাক ড্রাইভার্স ইউনিয়নের যুগ্ন সম্পাদক মোঃ দুলাল উদ্দিন দুলাল, জেলা আওয়ামীলীগের সেচ্ছাসেবক লীগের নেতা এডঃ নজরুল ইসলাম বেপারী ,আবুল হোসেন বি এ সহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হচ্ছে এবং বাকি আসামীদের বিচার হবে। তবে যারা মোস্তাককে মালা দিয়ে বরন করে নিয়েছিল তাদের অনুসারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: