Sunday, 25 August 2019

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক


আব্দুল করিম চট্টগ্রাম জেলা  প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরের জিইসি মোড় অভিযান চালিয়ে ৯৬৭ বোতল ফেনসিডিলসহ মো. আবু বক্কর শাহীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার (২৬ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
আটক আবু বক্কর শাহীন কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার আবুল হাসেমের ছেলে।
র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯৬৭ বোতল ফেনসিডিলসহ আবু বক্কর শাহীন নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
শাহীন কুমিল্লা থেকে ফেনসিডিলগুলো চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে এসেছিল বলে তথ্য দেন মো. মাশকুর রহমান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: