নাজমুল ইসলাম শ্রীপুর গাজীপুর:
আসন্ন অক্টোবর মাসের ৮ তারিখ কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ এর সম্মেলন উপলক্ষে কাওরাইদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সভাপতি ও সাধারন সম্পাদক নিয়ে আলোচনা ও পর্যালোচনা। প্রত্যেকে জনসাধারণের মাজে বিরাজমান কে হবে সভাপতি কে হবে সাধারন সম্পাদক। এরই ধারাবাহিতায় কাওরাইদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব মোঃ আবুল হাসেম বর্তমানে কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হিসেবে জনসাধারণের নিকট দোয়া ও সমর্থন চাচ্ছেন। উল্লেখ্য তিনি গাজীপুর জেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারন সম্পাদক গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ভাই এর আস্থাভাজন ও কাছের মানুষ কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ এর সু পরিচিত মুখ সততার মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে কাওরাইদ ইউনিয়নের জনগণের মুখে শোনা যাচ্ছে তিনি সভাপতি প্রার্থী হিসেবে এগিয়ে আছেন। সভাপতি প্রার্থী মোঃ আবুল হাসেম বলেন আমাকে জনগণ নির্বাচিত চাই তাই জনগণের আশার আলো হয়েই এবার কাওরাইদ ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাচ্ছি।তিনি আরও বলেন আমি সভাপতি পদে শতভাগ আশাবাদী এবং আমাকে যদি কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাহলে কাওরাইদ ইউনিয়নের জনগণের পাশে থেকে কাওরাইদকে একটি আদর্শ ও সন্ত্রাস, মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।


0 coment rios: