Wednesday, 25 September 2019

ইসলামাবাদে ডাকাত ও অপহরণকারী সন্দেহে অস্ত্রসহ আটক ২


ডেস্ক সংবাদ।
ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া থেকে বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামসহ চিহ্নিত দুই অপহরণকারী ও ডাকাতকে আটক করেছে ঈদগাঁও পুলিশ। ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল পূর্ব গজালিয়া এলাকার ইলিয়াস প্রকাশ আবদুর রহমানের ছেলে শাহজাহান প্রকাশ জয়নাল (২৮) অপরজন ঈদগাঁও কালির ছড়া শিয়া পাড়া এলাকার নজির হোসেনের ছেলে সিরাজুল হক (২৫) বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১ টি কিরিচ, ১০ টি লোহার রড, ২ টি দা , ১ টি লম্বা চোরা ও ৩ টি কাঠের লাঠি পাওয়া যায় বলে পুলিশ জানায়। তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, আটককৃত দুইজনসহ আরো ৮/৯ জন সঙ্গবদ্ধ ডাকাত ও অপহরণকারী ইসলামাবাদ ইউনিয়নের পুর্ব গজালিয়া গ্রামের সাত ঘরিয়া পাড়া কুটির ঝিল নামের একটি ক্ষেতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই আবু বক্কর ছিদ্দিক, এএসআই লিটনুর রহমান জয়, বিলাস সরকার, মহিউদ্দিনসহ কয়েকটি পুলিশের টিম এলাকাটি ঘেরাও করে পেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। ধাওয়া করে সিরাজ ও শাহজাহানকে ধৃত করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক আস্তানা থেকে দেশীয় তৈরী একটি এলজিসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: