Sunday, 29 December 2019

চট্টগ্রাম স্টেশনের ফুটপাত থেকে ৭ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার




আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
 

চট্রগ্রাম নগরের স্টেশন রোড এলাকা থেকে ইয়াবাসহ অজিফা বেগম (৩৫) এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নতুন রেল স্টেশনের ফুটপাত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার অজিফা বেগম বগুড়ার সারিয়াকান্দির মোক্তার হোসেনের মেয়ে বলে জানা গেছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অজিফাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অজিফা ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে গাজীপুরে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: