বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন
আব্দুল করিম,
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ১৩ নং পাহাড়তলি ওয়ার্ড কাউন্সিল প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার (১৭ মার্চ) ভেটেরিনারি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এতে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবুল হাসেম শাহ,চট্রগ্রাম মহানগর যুবলীগের সদস্য আবুবকর, খালেদ মোশাররফ রকেট,১৩নং যুবলীগ নেতা মাহতাব,মোঃ দুলাল,আলামিন, ওমর ফারুক,নাছিম খান,প্রমুখ।


0 coment rios: