Sunday, 29 December 2019

পটিয়ার কৃতি সন্তান আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর মুখ্যসচিব




আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
 

প্রধানমন্ত্রীর নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পটিয়ার সন্তান আহমদ কায়কাউস। তিনি এরআগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ছিলেন।
রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে এ আদেশ জারি করা হয়েছে।
ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। পরে তিনি ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি পদোন্নতি পেয়ে একই বিভাগের সচিব হন।
তিনি চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ড. আহমেদ কায়কাউস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: