Tuesday, 3 September 2019

কক্সবাজারে ৪ দিন ব্যাপী বাংলাদেশ-শ্রীলংকা ইর্মাজিং টেস্ট ম্যাচ শুরু


ক্রীড়া প্রতিবেদক।
কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রীকেট ষ্টেডিয়ামে শুরু হয়েছে চার দিন ব্যাপী বাংলাদেশ শ্রীলংকা ইর্মাজিং(হাই পারফরমেন্স) টেস্ট ক্রিকেট ম্যাচ।তবে খেলা শুরুর প্রথম দিন মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টির কারনে খেলা শুরু করা যায়নি। জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনের বাংলাদেশ শ্রীলংকা ইর্মাজিং ক্রিকেট প্রতিযোগিতার ৪ দিনের টেস্ট ম্যাচ খেলাতে কক্সবাজার পৌছেছে শ্রীলংকা দল আর দলের প্রধান কোচের দায়িত্বে আছে শ্রীলংকা জাতীয় ক্রীকেট দলের তারকা খেলোয়াড় চামিন্দা ভাস। এবং অধিনায় হিসাবে আছে কারিত আসলংকা। এদিকে বাংলাদেশ দলের সাথে আছে জাতীয় ক্রিকেট দলের নির্বাচন হাবিবুল বাশার সুজন, ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট ষ্টেডিয়ামের ভ্যানু ম্যানেজার জানান,শ্রীলংকা দল সহ বাংলাদেশ দলের খেলোয়াড়দেরর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিকাল আড়াইটা পর্যন্ত অপেক্ষা করে বৃষ্টির কারনে প্রথম দিনের খেলা শুরু করা যায়নি। আজ ৪ সেপ্টেম্বর আবার খেলা শুরু হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: