Tuesday, 3 September 2019

জিএমপি'র কাশিমপুর থানায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার।।



এস এন নাজমুল ইসলাম গাজীপুর ঃ

গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, পিপিএম বার, বিপিএম বার মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব এর নের্তৃত্বে (০২ সেপ্টেম্বর সোমবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই/শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কাশিমপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে কাশিমপুর থানার পশ্চিম এনায়েতপুর এলাকা থেকে ২৮০ (দুইশত আশি) পুরিয়া হেরোইন ও ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ নিজ বসতবাড়ী হতে ছমিরন নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নারী মাদক কারবারী ছমিরন (৫০), গাজীপুর মহানগর কাশিমপুর থানার পশ্চিম এনায়েতপুর এলাকার মোঃ আব্দুর রাজ্জাক এর স্ত্রী। তার বিরুদ্ধে (০৩ সেপ্টেম্বর মঙ্গলবার) কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন কাশিমপুর থানা পুলিশ।।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: