বাহারছড়ায় পুলিশিংয়ের উদ্যোগে বিশাল মাদক বিরোধী মানববন্ধনে: নুরুল হুদা
মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা, টেকনাফ।
নুরুল হুদা বলেন,টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি প্রদীপ কুমার দাশ ঈদানিং টেকনাফে প্রমান করেছেন,কারা মাদকের গডফাদার, কারা মাদক ব্যবসায়ী, কারা সন্ত্রাসী, কারা সেবী, কারা খুচরা বিক্রেতা। তিনি এসবের বিরুদ্ধে সততার সহিত দিনে রাতে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছেন।
উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম বক্তব্যে বলেন, ওসির প্রদীপের বিরুদ্ধে গভীর ভাবে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করে যাচ্ছে। উক্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।
পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন,এবারের সংগ্রাম মাদকের বিরুদ্ধে সংগ্রাম, এবারের সংগ্রাম সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম, এবারের সংগ্রাম মাদক নির্মূল না হওয়া পযর্ন্ত ওসি প্রদীপ কুমার দাশ কে রাখার সংগ্রাম। মাদক জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করতে হলে টেকনাফের ওসি কোন বিকল্প নেই।
বাহারছড়া কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্ঠা শহীদ উল্লাহ শহীদ বক্তব্যে বলেন, বাহারছড়া ইউনিয়নে যারা খুচরা ইয়াবা ব্যবসায়ী,যারা সেবন কারী সময় থাকতে তোমরা ভাল হয়ে যাও। যদি ভালই পথে না আস তাহলে তোমাদের পরিণতি ভাল হবে না। আমরা চাই মাদক মুক্ত বাহারছড়া। বাহারছড়া থেকে মাদকের বদনাম শেষ হয়ে যাক। বাহারছড়া বাসীরা আর এ বদনাম চায় না। বর্তমান সরকারের আমলে মাদকের বদনাম মুছাতে সফল ওসি প্রদীপ কুমার দাশ কে টেকনাফে বেশী দিন দরকার রয়েছে৷
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে কমিউনিটি পুলিশিং ফোরাম,আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,ইয়ুর্থ ফোরাম, মাদক নির্মূল কমিটি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ০৩ সেপ্টম্বর মঙ্গলবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের বাজারে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আজিজ উল্লাহ'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক গুড়া মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখলেন,টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা।
অতিথিরা বক্তব্য রাখলেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম,পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন,মাদক নির্মূল কমিটির সদস্য সাইফুল্লাহ কোম্পানি, সমন্বয়ক শহীদ উল্লাহ শহীদ, আয়াছ কোম্পানি, আমিনুল হক, বাহারছড়া কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক মেম্বার,ইয়ুর্থ ফোরামের সভাপতি দিদার।


0 coment rios: