বৃহত্তর ঈদগাঁহ ব্লাড ডোনার'স সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
মোঃ আমির হোসেনঃ
কক্সবাজার সদর উপজেলার অন্যতম সামাজি সংগঠন বৃহত্তর ঈদগাঁহ ব্লাড ডোনার'স সোসাইটির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(০৩এপ্রিল) সদর উপজেলার ০৫ ইউনিয়নের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, পিয়াজ, তেল বিতরণ করা হয় ।
দেশের এই করোনার করুণ অবস্থায় বৃহত্তর ঈদগাঁওয়ের হত-দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এগিয়ে আসায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অত্র সংগঠনের মডারেটর আরাফাত সানি।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন আফরাহি,রিফাত,সুমন,নোমান,
মডারেটর ,ওসমান ওয়াহিদ,নুরুল আবছার রানা,আব্দুল্লাহ মোহাম্মদ সাঈদ,
সদস্য,হারুন,সেলিম,রাশেল(১)রিদুয়ান,রাসেল(২)জসিম,জমির,রাশেল(৩)আশেক,সাকিব,রায়হান,আমির হোসাইন,রাশেল(৪)আব্দুল্লাহ,আমিন,শাহাদাত, জিসান,জিসাদ,মিনহাজ, এবং আরো অনেকে।


0 coment rios: