সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০গজের মধ্যে তামাক জাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ।
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
ছাত্র-ছাত্রীদের মাদক থেকে বিরত রাখতে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন নগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০গজের ভিতর তামাক জাত দ্যাব্য বিক্রয়
নিষেধজ্ঞা জারি করেন। এক বিজ্ঞপ্তিতে তিনি জানানঃচট্টগ্রাম মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০গজের মধ্যে কোন প্রকার তামাক জাত দ্রব্য বিক্রয়, বিজ্ঞাপন ও প্রচার করা যাবে না।ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যাবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ (২০১৩সালের সংশোধনী সহ)এর বিধাম মতে এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্যহবে।১০সেপ্টেম্বর ২০১৯এর মধ্যে এ সকল কার্যক্রম বন্ধ না করলে কর্পরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল/জরিমানা করা হবে।
এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।


0 coment rios: