Sunday, 29 September 2019

চট্টগ্রাম পটিয়ায় ইয়াবা সহ গ্রেফতার ১


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-


চট্টগ্রাম পটিয়ায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর    চট্টগ্রাম ‘খ’ সার্কেল অভিযান চালিয়ে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড গোবিন্দরখীল  এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।    তার নাম এহসান (৩২)। সে মধ্যম গোবিন্দারখীল গ্রামের  আবদুর রহমানের পুত্র।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,    আজ   রবিবার সকাল আটটার দিকে    ভ্রাম্যমান আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম, 'খ'  সার্কেলের যৌথ    একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়  ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম 'খ'   কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক  এ কে এম আজাদ উদ্দিন জানান, ইয়াবাসহ গ্রেফতার এহাছানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে    ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: