Sunday, 29 September 2019

চট্টগ্রাম বিশ্ববিদ্যায় ভিসি-প্রক্টরের সঙ্গে ছাত্র ইউনিয়নের সাক্ষাৎ


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে শাখা ছাত্র ইউনিয়নের নবনির্বাচিত কমিটি।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৃথক পৃথকভাবে উপাচার্যের কার্যালয় ও প্রক্টরের কার্যালয়ে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু ও সাধারণ সম্পাদক আশরাফী নিতুর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ করে তারা।
সংগঠনটির দপ্তর সম্পাদক সাজাং চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে৷
 সাক্ষাতকালে নতুন কমিটির পক্ষ থেকে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ভারপ্রাপ্ত প্রক্টরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্র ইউনিয়নের নেতারা। এসময় নতুন কমিটির নেতৃত্বে ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র আন্দোলনের ধারাকে বেগবান করতে সবরকম সহায়তার আশ্বাস দেন উভয়েই।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মাহবুবা জাহান রুমি, সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাকসহ সম্পাদক মণ্ডলীর সদস্যরা।
এর আগে ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ৩১তম সম্মেলনের মাধ্যমে গৌরচাঁদ ঠাকুর অপুকে সভাপতি ও আশরাফী নিতুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি নির্বাচিত করে সংগঠনটি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: