Sunday, 29 September 2019

চট্রগ্রাম পটিয়ায় ইয়াবা ব্যবসায়ী আটক


 আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি :
 বাউল সেজে একতারা হাতে নিয়ে ঘোরাঘুরি করছিলেন । তবে ছন্নছাড়া বাউলের রুপ ধারন করে   থাকা এক যুবককে সন্দেহ হয় পুলিশের। তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে ইয়াবা।  এমন ঘটনাটি ঘটেছে  পটিয়ায়।আজ রবিবার সন্ধ্যায় পুলিশ পাঁচ হাজার ইয়াবাসহ  আবদুছ সালাম (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে । এছাড়া ও  পৃথক অভিযানে আরো ২ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে মোহাম্মদ হৃদয় (৩০) নামের আরেক যুবককে। পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায় , গ্রেপ্তারকৃত সালামের  চন্দনাইশের হাশিমপুরে র আবদুল করিমের ছেলে।অপর দিকে মোহাম্মদ হৃদয়ের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানার ফরিদপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে   । গ্রেফতার কৃতরা স্থানীয় এজেন্টের কাছে ইয়াবার চালান পৌছে দিতে  কৌশলে পটিয়ায় ঘোরাঘুরি করছিলেন বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে পটিয়া থানার উপ পরিদর্শক মো.মোবারক হোসেন জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে শান্তিরহাট এলাকায় ঝুনঝুনি, একতারা সহ বাদ্যযন্ত্র নিয়ে বাউল সেজে   ঘোরাঘুরি করছিলেন সালাম। এসময় তার গতিবিধি সন্দেহজনক  মনে হলে পুলিশ  তাকে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তার কাঁধে থাকা ব্যাগের ভিতর পাওয়া যায় ৫ হাজার পিস ইয়াবা। অন্যদিকে রাত ৮ টার দিকে পট...

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: