আমার পিতার আদর্শ বুকে ধারণ করে দল মতের উর্ধে উটে মানুষের সেবা করে যেতে চাই-এমপি কমল
মুহাম্মদ ইউসুফ
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, সরকার শহরের মত গ্রামেও ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে পরিনত করা হচ্ছে। সাধারণ মানুষের কাংখিত উন্নয়ন করতে হলে আওয়ামীলীগ নেতৃত্বাধিন সরকারের বিকল্প হতে পারে না।
আমার বাবার আদর্শ বুকে ধারণ করে দল মতের উর্ধে উটে দেশ ও মানুষের সেবা করে যেতে চাই,শিক্ষার মাধ্যমে দেশ উন্নত হবে তাই শিক্ষার প্রতি বেশি মনোযোগী হউয়ার আহবান জানান।
সরকার আধুনিক ও যুগোপযোগি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সরকারিকরণ করেছে। দেশের সকল বিদ্যালয়ে তৈরী হচ্ছে নতুন ভবন। শিক্ষার পাশপাশি সুস্থ-সবল জাতি গঠনে সরকার ক্রীড়া চর্চাকেও গুরুত্ব দিচ্ছে। যার অংশ হিসেবে রামুতে বিকেএসপি স্থাপনের কাজ চলমান রয়েছে। সাংসদ সাইমুম সরওয়ার কমল রবিবার (২৯ সেপ্টেম্বর) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
সাংসদ কমল বিকালে ঈদগড় বদরমোকাম মাদ্রাসা পরিদর্শন, ঈদগড় জনকল্যান পাঠাগার উদ্বোধন,
ঈদগড় আল ইনসাফ মাল্টিপারপাস মার্চেন্ট ফেডারেশন উদ্বোধন,
ঈদগড় হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা পরিদর্শন, ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ আয়োজিত ঈদগড় চ্যাম্পিয়নশীপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা, সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ ঈদগড় ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন ও পরে সাবেক রাষ্ট্রদূত ও সাংসদ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় বসুন্দরা কিংস ডুলাহাজারা বনাম ঈদগাহ সেভেন স্টার এর মধ্যকার খেলা নির্দিষ্ট সময়ে ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়। এতে ৪-৩ গোলে জয়ী হয়ে বসুন্দরা কিংস ডুলাহাজারা চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত করে।
ওসমান সরওয়ার আলম চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভায় বক্তারা বলেন, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম আলহাজ¦ ওসমান সরওয়ার আলম চৌধুরী শিক্ষার প্রসারে কক্সবাজার জেলার সর্বত্র অবদান রেখে গেছেন। মরহুম বাবার আদর্শ লালন করেই সাংসদ কমলও রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, মাস্টার বদরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাজ্বী নুরুল আলম ও ডা. আইয়ুব তাহের, ঈদগড় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দিদারুল ইসলাম কাজল, ঈদগড় যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির, যুবলীগ নেতা নবীউল হক আরকান, জামাল উদ্দিন কোম্পানী, জেলা তাঁতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, সাংসদ কমলের একান্ত সচিব মিজানুর রহমান, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও এমপি কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, রামু উপজেলা সৈনিকলীগ সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্নসাধারণ সম্পাদক সাংবাদিক কামাল শিশির,সাংবাদিক মাসেদুল হক আরমান প্রমূখ।


0 coment rios: