তিনি কিন্তু শিক্ষক নয়, তিনি রামু উপজেলার নির্বাহী অফিসার
কফিল উদ্দিন ঃ
যখন কোন জায়গায় পরিদর্শনে যান,সেই জায়গার আশে পাশে স্কুল থাকলে সে স্কুল এর অফিসে না ঢুকে সরাসরি ক্লাসে ঢুকে পাঠদান শুরু করে দেন রামু নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমা।
তিনি আজ সকালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ ইংরেজি আয়োজনে প্রস্তুতি দেখার জন্য রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে গেলে,
পাশে থাকা রামু সরকারী খিজারী আর্দশ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে ঢুকে পাঠদান করেন।
উল্লেখ্য ঃ তিনি রামু বালিকা উচ্চ বিদ্যালয়সহ রামু উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এ ক্লাস নেন বলে জানা যায়।
তিনি রামু উপজেলা প্রশাসন এ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করেন।
তাছাড়া তিনি পাহাড় কাঠা নিধন, পরিবেশ সুরক্ষা, দ্রব্য মুল্যের সঠিক মুল্য নির্ধারন ও মেয়াদ উক্তীর্ন পন্য যাতে ব্যবসায়ীরা কেনা-বেচা করতে না পারেন তা সব সময় তিনি সু-নজর রাখেন।
তিনি রামু উপজেলার নির্বাহী অফিসার হিসাবে রামু উপজেলার সকল স্তরের জনতার কাছ থেকে প্রশংসার পঞ্চমুখ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়।


0 coment rios: