Friday, 9 August 2019

কক্সবাজার থেকে পাচারকালে চট্রগ্রাম থেকে দেড় কোটি টাকার ৩১ হাজার পিস ইয়াবা সহ আটক২



কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে তারা ঢাকায় যাওয়ার সময় চট্টগ্রাম নগরীতে একটি মাইক্রোবাসে তল্লাশি করে দেড় কোটি টাকার ৩১ হাজার ৫শ পিস ইয়াবা পাওয়া গেছে। মাইক্রোবাস থেকে নেমে পালানোর সময় দু’জনকে আটক করেছে র‌্যাব।আটক ব্যক্তিরা হলেন— আনোয়ার ইসলাম (২১) ও ওমর রায়হান আরাফাত (২০)। তাদের বাড়ি কক্সবাজার জেলায়।শুক্রবার (৯ আগস্ট) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানার মেরিনার্স রোডে গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাসটি আটকানো হয়।মাশকুর রহমান বলেন, আটকের পরে তারা জানিয়েছেন কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: