Friday, 13 March 2020

নগরপিতা নয়, সেবক হতে চাই: ডাঃশাহাদাত


আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ডা. শাহাদাত বলেন, আমি নগরপিতা নয়, সেবক হতে চাই। তাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবক নির্বাচিত করুন। আমি আপনাদের সেবক হয়ে সুখ-দুখে পাশে থাকব। আপনাদের সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত নগর উপহার দেব।শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।এসময় শাহাদাত বলেন, নগরের ভোটারদের মাঝে প্রায় ৬০ শতাংশ ভাড়াটিয়া। ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় কাজ করব। গণপরিবহনের জন্য উন্নত ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা হবে।তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে নগরের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেব।তিনি সল্টগোলা ক্রসিং হয়ে ঈশান মিস্ত্রিহাট, পুরাতন ডাকঘর, নিচিন্তপাড়া, বাকের আলী ফকিরেরটেক, ওমর শাহ্পাড়া, কলসি দিঘি, ইপিজেড, ঝনক প্লাজাসহ কয়েকটি এলাকা গণসংযোগ করেন।এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সহসভাপতি এমএ আজিজ ও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: