রামুতে বন বিভাগের অভিযানে ২ লক্ষ টাকার মতো অবৈধ কাট জব্দ
কফিল উদ্দিন রামুঃ
কক্সবাজার উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক ও বাকঁখালী রেঞ্জের কর্মকর্তা একেএম আতা এলাহির নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে রামু উপজেলা সদরের নিকটবর্তী এলাকায় ১৩ মার্চ (শুক্রবার) ভোররাত থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশেষ টহলদল।
জব্দকৃত কাটের বিবরণ,
৩৬ টি অবৈধ গর্জন ও তেলসুর লম্বা তক্তা পাচারকালীন সময় জব্দ করা হয়।
সেই সাথে ২টি স-মিলে অভিযান চালিয়ে আনুমানিক এক হাজার আর এফ সেগুন বল্লীসহ ৫০ঘনফুট বিবিধ গোলকাঠ জব্দ করা হয়।
জব্দকৃত বনজদ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।
বাকঁখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী ও শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক জানান, কাঠ চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে মামলার পক্রিয়া চলছে ।আমরা কাঠ চোরাকারবারিদের প্রতিরোধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সকলের সহযোগিতা কামনা করছি।


0 coment rios: