Thursday, 12 March 2020

মহেশখালীতে দলিল লেখক আটক! সরকারী সীল উদ্ধার


মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ,
উপজেলা প্রতিনিধিঃ

মহেশখালী উপজেলার পুরাতন আদালত রোড়ে অবস্থিত,মহেশখালী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের ব্যাক্তিগত অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে  ৩টি  অফিস সীলগালা ২ টি সরকারী সীল জব্ধ, এক দলিল লেখক’কে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা।

কিছু দলিল লেখক ভ্রাম্যমান আদালতের অভিযান দেখে ব্যাক্তিগত অফিস বন্ধ করে পালিয়ে যায়। কিন্তু  তা নির্বাহী ম্যাজিস্ট্রর এর দৃষ্টিগোচর হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্ররের উপস্থিতিতে তিনটি দলিল লেখকদের অফিস সীলগালা করে দেন।

এসময় সাথে ছিলেন মহেশখালী উপজেলার (ভূমি)অফিসের অফিস সহকারী শিমুল,মহেশখালী থানার এএসআই সাখওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট। আটককৃত দলিল লিখক হচ্ছেন,যাদব বিকাশ শর্মা তার সনদ নম্বর ১০১/২০১০ ইং,তার কাছ থেকে জব্ধ করেন কক্সবাজার জেলা প্রশাসকের একটি সীল ও মেডিকেল অফিসারের সীল।

আটকের পর তাকে নির্বাহী ম্যাজিস্ট্রর সুইচিং মং মারমা  ১০ দিনের সাজা প্রদান করে মহেশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সম্প্রতি কক্সবাজার এলও অফিস’কে টার্গেট করে,জাল দলিল,জাল দাখিলা,ভুয়া ওয়ারীশ সনদ,ভুয়া জমির ওয়ারীশ দিয়ে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনে বিষয় নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়ে,তারই সূত্রধরে আজকের এই মোবাইল কোর্ট অভিযান।কক্সবাজার এলও অফিস’কে টার্গেট করে,জাল দলিল,জাল দাখিলা,ভুয়া ওয়ারীশ সনদ,ভুয়া জমির ওয়ারীশ দিয়ে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনে পিচনে মহেশখালী সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা কর্মচারী সহ একাধিক দলিল লিখক জড়িত আছে বলে মনে করেন জমির প্রকৃত মালিক গণ।এই অভিযান কে মহেশখালীর সচেতন মহল সাধুবাদ জানা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: