Wednesday, 21 August 2019

অনিয়মের অভিযোগে অফিস সহকারী বদলি


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়মের অভিযোগে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. শরিফুল ইসলাম পাটোয়ারীকে বদলির আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মো. শরিফুল ইসলাম উপজেলার শিক্ষা অফিসে ৫ বছরের বেশি সময় ধরে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিল।
জানা গেছে, দায়িত্বে থাকাকালীয় সময়ে তিনি চরম অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বুধবার (২১ আগস্ট) উপজেলা শিক্ষা অফিসে একটি বদলির আদেশ দিয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তার বদলির খবরটি ছড়িয়ে পড়লে এটি ঠেকাতে উপজেলা চেয়ারম্যানকে অনুরোধ করেন কিছু শিক্ষক।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবিরুল ইসলাম বলেন, ‘শরিফুল পাঠোয়ারীর বদলির চিঠি পেয়েছি। কি কারণে বদলি করা হয়েছে তা আমি জানি না। সরকারি নিয়মে বদলির আদেশ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, আনোয়ারায় র্দীঘ ৫ বছরের বেশি সময় ধরে সে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্বে রয়েছে। বিভিন্ন সময়ে অনিয়মের কারণে তাকে বদলি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, অফিস বদলির আদেশটির বিষয়ে শুনেছি। বদলির বিষয় নিয়ে কিছু শিক্ষক আমার সঙ্গে দেখা করেন সুপারিশ করার জন্য। তবে তাদেরকে আমি বলে দিয়েছি কোনো সুপারিশ করা হবে না। বদলি হয়েছে বদলিই থাকবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: