Sunday, 8 March 2020

মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জাপার সোলায়মান শেঠ



আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী সোলামান আলম শেঠ। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিন ৮ মার্চ তিনি  এই সিদ্ধান্ত জানান।
সোলায়মান আলম শেঠ বলেন, জাতীয় পার্টির হাইকমান্ড আমাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।
নগর জাতীয় পার্টির নেতাকর্মীদের চাপ থাকার পরও হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে আমি সরে দাঁড়ালাম।প্রসঙ্গত, সোলায়মান আলম শেঠ জাতীয় পার্টির নগর সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। দলের চট্টগ্রামের নেতৃত্ব নিয়ে সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম দম্পত্তির সাথে দ্বন্দ্ব থাকলেও সম্প্রতি ওই দম্পত্তি প্রায় হাজার কোটি টাকার ঋণ খেলাপী হয়ে দেশে ছেড়ে পালিয়েছেন।এখন চট্টগ্রাম জাতীয় পার্টিতে সোলায়মান আলম শেঠ অপ্রতিদ্বন্দ্বী।দলের দুই কেন্দ্রীয় নেতা  আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়া উদ্দিন বাবলুর সাথেও দূরত্ব কমিয়ে এক সাথে কাজ করছেন তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: