Saturday, 28 December 2019

চট্রগ্রাম কাস্টমসে ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি, ৫০ লাখ টাকার পণ্য জব্দ




আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


ঘোষণা অতিরিক্ত পণ্য আমদানির অভিযোগে  ঢাকার এক আমদানিকারক প্রতিষ্ঠানের  একটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।  হংকং সেইল নামের ওই আমদানিকারক  হার্ডওয়ার সামগ্রী ঘোষণায় নিয়ে আসে হুইল চেয়ার ও খেলনা সামগ্রী।এতে সরকারের প্রায় ১২ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ।কাস্টমসের উপ-পরিচালক মো. নুরউদ্দীন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বন্দর ও আমদানি নথিপত্রে জানা যায়, ঢাকার হংকং সেইল নামের ওই আমদানিকারক হার্ডওয়ার সামগ্রী আনার কথা ছিল। কিন্তু ঘোষণা দেয়া পণ্যের বাইরে হুইল চেয়ার ও খেলনা সামগ্রী নিয়ে আসে। তারা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় নির্দিষ্ট কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে পণ্য সরিয়ে রাখেন। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-পরিচালক মো. নুরউদ্দীন মিলন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘোষণা বহির্ভূত আনা পণ্যসহ কন্টেনারটি জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ৭ ডিসেম্বর কায়িক পরীক্ষা করে ঘোষিত পণ্যের বাইরে ২০টি হুইল চেয়ার ও ১৫কেজি ওজনের খেলনার গাড়ি পাওয়া যায়। ঘোষণা বহির্ভূত পণ্যগুলোতে  ১২ লাখ টাকার শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে।ঘোষণা অতিরিক্ত পণ্য আনার দায়ের আমদানিকারক প্রতিষ্ঠানে বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: