Saturday, 28 December 2019

চট্টগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাটে লরীর ধাক্কায় প্রাণ হারাল একই পরিবারের ৩ সদস্য



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
 
  ফৌজদারহাটে লরীর ধাক্কায় নিহত হয়েছেন একই পরিবারের তিন সদস্য। এসময় আহত হয়েছেন দুইজন।নিহতরা হলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান মিন্টু (৪৫) তার দুই মেয়ে আতরা আনান খান (১৩) এবং তাসনিম জামান খান (১১)। তার স্ত্রী কনিকা আক্তার (৪০) এবং ছেলে মন্টু (১০) গুরুতর আহত হন। তবে আহতদের অবস্থা আশংকাজনক।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাংলাবাজার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এসময় দুটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। প্রাইভেট কার দুটি চট্টগ্রাম হতে আসছিল।
বারআউলিয়া পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, সকাল ৯টার সময় ঢাকামুখি লেইনে ও চট্টগ্রাম মুখি লেইনে একটি লরি ঢাকামুখি দুটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই বোন তাসরিন (১২) ও তাসপিয়া (১৪) নিহত হয়। আহত হয়েছে পরিবারের আরও তিনজন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক) ভর্তি করা হয়েছে। পরে চমেকে আহত বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক সাইফুজ্জামান মিন্টুর মৃত্যু হয়।তারা সবাই পরিবার নিয়ে বান্দরবান বেড়ানো শেষে ঢাকায় ফিরছিলেন। পুলিশ ঘাতক লরি ও ড্রাইভারকে আটক করেছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: