Wednesday, 28 August 2019

ঈদগাঁওতে বালতির পানিতে ঝরে গেল শিশুর প্রাণ


সাইফুল ইসলাম মারুফ, ঈদগাঁও,। 
কক্সবাজারের ঈদগাঁওতে বালতির পানিতে ডুবে অকালে ঝরে গেল  শিশুর জীবন। মঙ্গলবার  উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম জানান, উক্ত এলাকার মোঃ বেলাল উদ্দীনের বড় ছেলে মো: আকিব(২) এদিন দুপুর পৌনে ১ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির  টিউবলে থাকা পানি ভর্তি বালতিতে খেলারত অবস্থায়  উপোড হয়ে পড়ে  মারা যায়। পর শিশুটিকে বালতি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিষ্পাপ এ শিশুুর এ করুণ মৃত্যু পরিবার ও প্রতিবেশীরা শোকে কাতর হয়ে পড়েন। ওইদিন বিকালে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: