চট্টগ্রাম সীতাকুণ্ডে চারটি শিপব্রেকিং ইয়ার্ডকে জরিমানা
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রামের সীতাকুণ্ডে চারটি
শিপব্রেকিং ইয়ার্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে দুটি ইয়ার্ডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার শীতলপুরে সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ড, ম্যাক, এইচ স্টিল ও আরেফিন শিপব্রেকিং ইয়ার্ডে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল হক, দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক হুমায়ুন কবির বিস্ফোরক অধিদপ্তরের ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন, কলকারখানা অধিদপ্তরের সহকারি মহাপরিদর্শক ডা. বিশ্বজিত রায়, সীতাকুণ্ড মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) টিবলু মজুমদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, দুদকসহ আমরা চারটি শিপইয়ার্ড পরিদর্শন করেছি। পরিবেশগত ব্যবস্থাপনার ত্রুটির জন্য সাগরিকা শিপইয়ার্ডকে ১০ হাজার টাকা ও আরেফিন শিপইয়ার্ডকে ইয়ার্ডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছি।


0 coment rios: