পোকখালীতে রাতের আধারে সীমানাপ্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক। কক্সবাজার সদরের পোকখালীতে রাতের আধারে সীমানাপ্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। ২৬ আগস্ট গভীর রাতে পোকখালী ইউনিয়নের পূর্ব নাইক্ষংদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী ও জমির মালিক হাকিম মিয়া জানান, খরিদসূত্রে ওই জমিতে তিনি বিগত ১০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। পার্শ্ববর্তী একটি কুচক্রী মহলের লোলুপ দৃষ্টি পড়ে ওই জমির উপর। তারই ধারাবাহিকতায় তারা বিভিন্ন সময় আমার নিকট হতে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা আগেও দুবৃর্ত্তরা বহুবার আমার সত্বদখলীয় জমিটি জবর দখলের চেষ্টা চালায়। ভূক্তভোগী হাকিম মিয়া আরো জানান, গত ২৬ আগস্ট গভীর রাতে উল্লেখিত গ্রামের নুর মোহাম্মদের পুত্র মোঃ নুর হোছাইন, তাজর মুল্লুকের ছেলে এহেছান উল্লাহ, নুর মোস্তফার ছেলে শাহীন, মৃত ওমর মিয়ার ছেলে সাইফুল ইসলাম রাশেল, মৃত শুক্কুর আহমদের ছেলে ছৈয়দ হোসেন, এবং ফজল করিমের ছেলে মোঃ আলমের নের্তৃত্বে একদল দুবৃর্ত্ত মারতœক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাতুড়ি দিয়ে আমার সত্ব দখলীয় জমির প্রায় ৪০ ফুট পর্যন্ত সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে অবৈধ অনুপ্রবেশ পূর্বক ধান ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন করে বন্দুকের গুলি ফোটাতে ফুটাতে এক পর্যায়ে স্থান ত্যাগ করে। এতে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়। কান্নাজড়িত কন্ঠে হাকিম মিয়া বলেন, আমি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট এ ঘটনার ন্যায় বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি। ঘটনার ব্যাপারে অভিযুক্ত শাহীনের নিকট মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, হাকিম মিয়া নিজেই সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য তিনি এসব মিথ্যা তথ্য দিচ্ছেন।


0 coment rios: