ঈদগড় বাজার থেকে হাসনাকাটা সহ বিবিধ যাওয়ার সড়কটির বেহাল দশা- জনদূর্ভোগ চরমে
মুহাম্মদ ইউসুফ ::
রামু উপজেলার ঈদগড় বাজার থেকে হাসনাকাটা, রাঙ্গাঝিরি,সাপেরগারা,কাগজিরখোলা,গয়ালমারা,কওরাতলি,
ডুলহাজারা,
কালাপাড়া, যাওয়ার এক মাত্র চলাচলের রাস্তা এবং শাহ্ সূজা সড়কের কিছু অংশ ছোট-বড় গর্ত সৃষ্টি ও রাস্তার উপর কাদাঁ পানি জমে জনদূর্ভোগ চরম আকারে ধারণ করেছে,
ফলে ঝুঁকিপূর্ণ ভাবে যান ও জন চলাচল করতে হচ্ছে
সরেজমিন দেখা যায়:-
এ সড়ক দিয়ে কালাপাড়া ব্রির্কপিল্ড দিয়ে ডাম্পারগাড়ি যোগে ঈদগড়ের বিভিন্ন এলাকায় ইট আনা হয়,এবং হাসনাকাটার ৩-৪হাজার জন সাধারন রাতদিন চলাচল করছে, শতশত ইজিবাইক, টমটম, মটর সাইকেল,চান্দের গাড়ি,ট্রাক চলাচল করতেছে ঝুকি নিয়ে,ঘটেই চলছে ছোট বড় দূর্ঘটনা,দূর্ভোগে শিকার হচ্ছে স্কুল,মাদরাসা গামি ছাত্র ছাত্র সহ হাজার হাজার জনসাধারণ।
বাজার হয়ে একটু সামনে যাওয়ার সাথে সাথে চরপাড়া নূরানী মাসরাসা গেইটে ছোট বড় খানা-খন্দকে ভরপুর ও রাস্তায় কাদা পানিতে সয়লাব, ফলে পথচারীদের হাঠাচলায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ঠিক তেমনি বিকল হচ্ছে যানবাহন। গুনতে হচ্ছে অতিরিক্ত সময়। এদিকে স্থানীয়দের মতে সরকার এলাকায় বিভিন্ন উন্নয়ন করলেও উন্নয়নে ছুয়া লাগেনি চরপাড়া ও প্রত্মন্ত অঞ্চলে
স্থানীয় ড্রাইভারদের মতে,চলাচলের জন্য সড়কটি খুবই একটি গুরুত্বপূর্ণ কিন্তু খানাখন্দকে ভরে গেলেও দৃষ্টি নেই কোন চেয়ারম্যান মেম্বারের। প্রতি বর্ষার মৌসুমে গর্তের সৃষ্টি হওয়ার কারনে কষ্ট পেতে হচ্ছে যাত্রীদেরকে। এমনকি সঠিক সময়ে পৌছানো সম্ভব হচ্ছে না। দ্রুত সড়কের গর্তগুলো সংস্কার করা অত্যান্ত গুরুক্ত পূর্ণ চলাচলে সীমাহীন ব্যাঘাত ঘটছে। পাশাপাশি দূর্ঘটনার আশংকাও রয়েছে তাই জনস্বার্থে মহাসড়কের খানাখন্দক গুলো সংস্কারের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরুধ জানান বিভিন্ন সমাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সহ এলাকাবাসী ।


0 coment rios: