Wednesday, 21 August 2019

দেশে ফিরতে অনীহা রোহিঙ্গাদের


নিজস্ব ডেস্ক।মিয়ানমারে ফেরত পাঠানো প্রক্রিয়ায় সাড়া দিয়েছেন হাতেগোনা কয়েকটি মুসলিম রোহিঙ্গা পরিবার। বাকিরা কোনো সাড়াই দেয়নি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি ইউএনএইচসিআর এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের কাছে এমন মনোভাব প্রকাশ করেছে রোহিঙ্গারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
এ বিষয়ে শরণার্থী বিষয়ক বাংলাদেশের কমিশনার আবুল কালাম মঙ্গলবার বলেছেন, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বাছাই করা হয়েছে ১০৫৬ জনকে। তার মধ্যে মাত্র ২১টি পরিবার ফরম পূরণ করে তা জমা দিয়েছে। তারা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন ফিরে যেতে চান কিনা।
গত বছর ইউএনএইচসিআর, বাংলাদেশ ও মিয়ানমার একই রকম উদ্যোগ নিলে তা ব্যর্থ হয়। তখনও কোনো শরণার্থী স্বেচ্ছায় দেশে ফিরতে অস্বীকৃতি জানায়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: