Wednesday, 21 August 2019

চট্টগ্রামে চোরাই জিনিসপত্রসহ ৩ চোর গ্রেপ্তার


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, সিসি ও ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- গিয়াস উদ্দিন (৩৩), মিজানুর রহমান প্রকাশ মিজান (৩০) ও শাহাদাত হোসেন প্রকাশ জিকু(২৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর রাহাত্তারপুল সংলগ্ন চাঁন্দাপুকুর পাড়ের একটি বিল্ডিংয়ের বাসার কলাপসিবল গেইটের তালা কেটে ও বাসার প্রধান দরজা ভেঙে ওই চোরচক্রের সদস্যরা প্রবেশ করে। এ সময় তারা শয়নকক্ষের আলমারির ভেতর থাকা আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের সাত ভরি স্বর্ণালঙ্কার, সাতটি মোবাইল ফোন, একটি ক্যামেরা, একটি সিসিটিভি ক্যামেরা ও কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায়। এ মামলার প্রেক্ষিতে বাকলিয়া থানা নগরীতে অভিযান চালিয়ে ওই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করে।
বাকলিয়া থানা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে নগরীর নানা স্থানে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের অপরাধ করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয় বলেও জানায় বাকলিয়া থানা পুলিশ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: