Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts

Wednesday, 8 April 2020

দেশে গত ২৪ঘন্টায় শনাক্ত ৫৪, মৃত্যু ৩

দেশে গত ২৪ঘন্টায় শনাক্ত ৫৪, মৃত্যু ৩


মরণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য নিশ্চিত করেন।
এরআগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচ জন।

সে সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।
ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।
স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন।
বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। ২০৯টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস এখন পর্যন্ত ৮২ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

Tuesday, 7 April 2020

করোনা গরমে কম ছড়ায়? - Cox Journal24

করোনা গরমে কম ছড়ায়? - Cox Journal24


তুষারপাতের দিন কাটিয়ে বিশ্বের বেশিরভাগ দেশেই এখন ঋতু পরিবর্তনের হাওয়া। ধীরে ধীরে গরম বাড়ছে; তাপদাহও বাড়ছে। উষ্ণ আবহাওয়া কি নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমাতে পারে?
তাপমাত্রা বাড়লে এই ভাইরাসের প্রাদুর্ভাব কমবে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে বিশ্ব। ইনফ্লুয়েঞ্জার মতো নভেল করোনাভাইরাসও কোনো মৌসুমি সংক্রমণের ধাঁচ অনুসরণ করে কিনা তা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। তবে তার মাত্রা খুব সামান্য হতে পারে বলে তারা সতর্ক করছেন। খবর বিডিনিউজের।
যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাজ্যে ঠাণ্ডার উপসর্গ দেখানো করোনাভাইরাসের অন্য ধরনগুলো নিয়ে প্রাথমিক গবেষণায় ঋতু বদলের সঙ্গে সংক্রমণ বাড়া-কমার সম্পর্ক পাওয়া গেছে। শীতে এটা বেড়ে গেলেও বসন্তে আর থাকে না। তবে অল্প কয়েকটি করোনাভাইরাস আছে যেগুলো গরমেও সংক্রমিত হয় বলে মনে হয়। এইচসিওভি-এনএল৬৩, এইচসিওভি-ওসি৪৩, এইচসিওভি-২২৯ই নিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীদের একটি গবেষণা গত সপ্তাহে প্রকাশ হয়েছে। কয়েক বছর আগের নমুনা বিশ্লেষণ করে ওই গবেষণা বলছে, ফেব্রুয়ারি মাসে করোনাভাইরাসের সংক্রমণের হার অনেক বেশি; কিন্তু গ্রীষ্মে এই প্রকোপ কমে আসে।
তাপমাত্রা পরিবর্তনের সাথে করোনাভাইরাসের বিস্তারে বেশ-কম নিয়ে আরো কিছু গবেষণাতেও দাবি করা হয়েছে বলে জানাচ্ছে গার্ডিয়ান। এরপরও কিছুটা সতর্ক থাকাকেই শ্রেয় মনে করছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ওই গবেষণায় নেতৃত্ব দেওয়া রব অলড্রিজ। গার্ডিয়ানকে তিনি বলেন, তবে নভেল করোনাভাইরাসের প্রকৃতি এখনো বিজ্ঞানীদের কাছে অজানা বলে ঋতু বদলের কারণে এই প্রকোপ প্রভাবিত হবে কিনা তা নিয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। এ কারণে এখন স্বাস্থ্যবিধি মেনে চলাটাই জরুরি।
বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ হুঁশিয়ার করে বলছেন, এই ভাইরাস একেবারে নতুন। মানুষের শরীরে হঠাৎ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া কঠিন। এ কারণেই গ্রীষ্ম এসে গেলেও এই ভাইরাসের সংক্রমণ এখনো থামছে না।
ইমপেরিয়াল কলেজ লন্ডনের ভাইরোলজিস্ট মাইকেল স্কিনার বলেন, ঋতু পরিবর্তন এই ভাইরাসের বিস্তারে প্রভাব ফেললেও তা খুব সামান্য হতে পারে। তা কোনোভাবেই সামাজিক দূরত্ব রাখার বিকল্প হতে পারে না।
রিডিং ইউনিভার্সিটির বেন নিউম্যান সতর্ক করে বলেন, চীনে যখন নভেল করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয় তখন সেখানে জমাট শীত। এসময় সংক্রমণ দেখা দেয় আইসল্যান্ড ও বিষুবরেখায় থাকা ব্রাজিলের পাশাপাশি ইকুয়েডরেও। শীত থেকে বসন্ত আসতে আসতে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে যায়। আর তাই প্রকৃতির ওপর নির্ভর না করে মানুষের সম্মিলিত উদ্যোগে ভাইরাসকে মোকাবিলার ওপর জোর দেন তিনি।
রয়টার্স বলছে, সামপ্রতিক দিনগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ ব্যাপক বেড়ে যাওয়ায় এই ভাইরাস গরমে কম ছড়ানোর তত্ত্ব নিয়ে এর মধ্যেই ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে।
গরম এই অঞ্চলের অনেক দেশে তুলনামূলক সংক্রমণের ঘটনা বসন্তমুখী ইউরোপ ও আমেরিকার জন্য আশা জাগাচ্ছিল। কিন্তু সমপ্রতি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ এশিয়ার দেশ ভারত, এমনকি বাংলাদেশেও পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বাড়ছে। তাই সে আশার গুঁড়েবালি হতে পারে।
সিঙ্গাপুরের লি কোয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক টিক্কি প্যানজেস্তু বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন যা ঘটছে তাতে ‘গরমে কম ছড়ানোর’ তত্ত্ব খাটছে না। ইউরোপের লোকেরা আশা করছে গরম আবহাওয়া এই ভাইরাসকে মেরে ফেলবে। এটার বাস্তবতা নিয়ে আমি খুবই সন্দিহান।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগেই সতর্ক করে দিয়েছে, গরমে নভেল করোনাভাইরাস ছড়ানো কমতে পারে-এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটা গরম বা ঠাণ্ডা যেকোনো আবহাওয়ায় ছড়াতে পারে। তাই প্রকৃতির ওপর আশা না করে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দিতে হবে।
দৈনিক আজাদী
লন্ডন প্রবাসী শ্রমিকলীগ সভাপতি শেফিল্ড শাখা নেতা টি এম শাহাব উদ্দীনের অর্থায়নে ছাতকে ২৫০ শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরন

লন্ডন প্রবাসী শ্রমিকলীগ সভাপতি শেফিল্ড শাখা নেতা টি এম শাহাব উদ্দীনের অর্থায়নে ছাতকে ২৫০ শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরন



সুনামগঞ্জ প্রতিনিধি::
বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দুর্ভোগে পড়া দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
গতকাল শনিবার দিনব্যাপী খাদ্যসামগ্রী দোলারবাজার ইউনিয়নের কল্যানপুর, বারগোপি, জটি, মর্যাদ্য, পালপুর, রামপুর, মুক্তারপুর, এসব গ্রামে ২৫০টি পরিবারের মধ্যে বিতরন করেন টি এম শাহাবুদ্দিনের পরিবারের লোকজন। তিনি তাহার পিতা দোলার বাজা


র ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট শালিষ ব্যাক্তিত্ব শিক্ষাঅনুরাগি হাজি আরিছ আলী তাহার মাতা মরহুমা নেহার বেগমের সেবা মুলক ট্রাষ্ট হাজি আরিচ আলি ও নেহার বেগম স্মৃতিপরিষদ নামে এসব ত্রান সামগ্রী প্রদান করেন বলে জানাযায়।
ত্রান সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ২কেজি মসুর ডাল, ২কেজি আলু, ২কেজি পেয়াজ,১লিটার সয়াবিন তেল, ১কেজি লবন,১টি করে সাবান। এসব ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন আওমিলীগ নেতা আব্দুল আলিম মেম্বার, এডভোকেট মাহি, জাহাঙ্গীর আলম,নুরল আলম, জসিম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা সম্পন্ন

মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা সম্পন্ন


সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে মহামারী করুনার কারণে হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য সামরিক বিতরণ করা হয়েছে । গতকাল মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ বালুর মাঠ সংলগ্ন, গরীবদের মধ্যে খাদ্য সামরিক বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আশরাফুর রহমান চৌধুরী ও মানবাধিকার সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফজল সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃ ফজল উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহ আহমদ রাসেল শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার রেজ্জাদ আহমেদ ,তথ্য ও গবেষণা সম্পাদক কয়েস আহমদ সহ ছাতক উপজেলা নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয় বর্তমানে বিশ্বব্যাপী ভয়ংকর ব্যাধি করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট দেশে এবং বিদেশে অবস্থানরত বন্ধু-বান্ধব রাজনৈতিক সহযোদ্ধা আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক নেতা-কর্মীদেরসহ সারা বিশ্বের মোমিন মুসলমানসহ সকলের জন্য মহান আল্লাহর নিকট সুস্থ সুন্দর জীবন কামনা করেন।
ছাত‌কে ‌এলাকাবাসী উ‌দ্যো‌গে সেচ্ছায় ৪টি গ্রাম লকডাউন

ছাত‌কে ‌এলাকাবাসী উ‌দ্যো‌গে সেচ্ছায় ৪টি গ্রাম লকডাউন


‌সুনামগঞ্জ প্রতিনিধি ::
ছাত‌কে ‌সেচ্ছায় ক‌য়েক‌টি গ্রাম লকডাউন করা হ‌য়ে‌ছে। উপ‌জেলার দক্ষিণ খুরমা ইউ‌নিয়‌নের সি‌লেট সুনামগঞ্জ সড়‌কের চৌকা প‌য়ে‌ন্টে বাস দি‌য়ে বে‌রি‌কেট দি‌য়ে এলাকাবাসীর উ‌দ্যোগে "স্ব-ইচ্ছায় এলাকাটি "লকডাউন করা হলো" এমন এক‌টি সা‌ইন‌বোর্ড লা‌গি‌য়ে রাখা হ‌য়। লকডাউন করা চৌকা, হলদিউরা, হরিশ্বরণ, রামচন্দ্রপুর গ্রা‌মে জরুরী কাজ ছাড়া জনসাধারন ও যান চলাচ‌লেও এলাকাবাসীর পক্ষ থে‌কে নি‌ষেধ করা হ‌য়ে‌ছে। এ গ্রামবাসী‌র থে‌কে শিক্ষা নি‌য়ে নিজ গ্রাম বা এলাকা ক‌রোনা ভাইরাসের সয়ক্রমন থে‌কে নিরাপদ রাখার ল‌ক্ষে উপ‌জেলার প্র‌তি‌টি গ্রাম ও পাড়া মহল্লা
"লকডাউন" করা জরুরী ব‌লে স্থানীয় স‌চেতন মহল ম‌নে কর‌ছেন।
করোনা আক্রান্ত স্বামীর পাশে সারাক্ষণ থাকা স্ত্রীর করোনা নেগেটিভ!

করোনা আক্রান্ত স্বামীর পাশে সারাক্ষণ থাকা স্ত্রীর করোনা নেগেটিভ!


করোনাভাইরাস পজিটিভ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি রংপুরের সেই শ্রমজীবী ব্যক্তির সংস্পর্শে আসার পরেও তার স্ত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। ওই ব্যক্তির সঙ্গে হাসপাতালে এক সপ্তাহ ধরে অবস্থান করছিলেন তার স্ত্রী। সেখানে কোনো সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই স্বামীর সেবা করেছেন তিনি।
এরপরেও পরীক্ষায় করোনা নেগেটিভ আসার ঘটনাটিকে মিরাকল বলে অভিহিত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বগুড়ার একমাত্র আক্রান্ত ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শে তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে গত রোববার রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সোমবার রাতে নমুনার রেজাল্ট পাওয়া যায়।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, করোনা রোগীর সংস্পর্শে থাকা তার স্ত্রীর শরীরে করোনার কোনো উপস্থিতি মেলেনি। এটা মিরাকল বলা চলে। কারণ ওই নারী এক সপ্তাহ ধরে স্বামীর পাশে থেকে সেবা করেছেন।
আর হাসপাতালে রোগীর সংস্পর্শে আসা আরও একজন তার মেয়ে জামাইকে রংপুরের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখায় তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তিনি জানান, রংপুরের সেই শ্রমজীবী ব্যক্তির করোনা পজিটিভ হলেও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
করোনার সংক্রামণ শুরু হলে গত ২৯ মার্চ রাতে একটি ট্রাকে চড়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে রংপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই ব্যক্তি। ট্রাকে আরও ১৫ থেকে ২০ জন মানুষ ছিলেন। পথে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট শুরু হলে করোনাভাইরাসে আক্রান্ত এমন আতঙ্কে ওই ব্যক্তিকে ভোররাতে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়া হয়।
দীর্ঘক্ষণ পড়ে থাকার পর পুলিশের সহযোগিতায় একটি রিকশাভ্যানে তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুদিন রাখা হয়। পরে করোনার উপসর্গ দেখা দিলে রোগীকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বগুড়ায় তিনিই একমাত্র করোনা পজিটিভ রোগী। ওই রোগীর শরীরে করোনা পজিটিভ আসার পর চিকিৎসার প্রয়োজনে সংস্পর্শে আসা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধানসহ ৫ চিকিৎসক ও ৮ নার্স এবং অন্যান্য মিলে মোট ১৬ জনকে গত শুক্রবার থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এছাড়া বাসস্ট্যান্ডে ওই রোগীকে ওষুধ খাওয়াতে গিয়ে সংস্পর্শে আসা স্থানীয় এক ব্যক্তি এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া পর্যন্ত বহনকারী অ্যাম্বুলেন্স চালককেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে সেই ট্রাকের এখনও কোনো হদিস মেলেনি। স্থানীয় প্রশাসন ট্রাকের সন্ধান করার পাশাপাশি ওই ভ্যানচালককেও খুঁজছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির বলেন, হাসপাতালের সিসিটিভি দেখে ভ্যানচালককে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। কিন্তু কোনো কিছুতেই তার হদিস মিলছে না। আবার যে ট্রাকে চড়ে তিনি ঢাকা থেকে মহাস্থান বাসস্ট্যান্ডে এসেছেন, তাকেও শনাক্ত করা যাচ্ছে না।
সূত্র জাগো নিউজ  
আমার করোনা হয়নি- স্ট্যাটাস দেয়া ঢাবি শিক্ষার্থীর চিরবিদায়

আমার করোনা হয়নি- স্ট্যাটাস দেয়া ঢাবি শিক্ষার্থীর চিরবিদায়


আমার করোনা হয়নি, অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনা জন্য আমার মরে যেতে হবে- গত ২৬ মা’র্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটাই জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন চাকমা। গতকাল  সোমবার ঠিকই ওই শিক্ষার্থী চিরবিদায় নিলেন। জানা যায়, ক্যান্সারে আক্রান্ত ছিলেন সুমন। সম্প্রতি তার ফুসফুসজনিত রোগও বেড়েছিল। গত কয়েকদিন ধরে তার শারীরীক অবস্থার অবনতি হলে চিকিৎসা জন্য বিভিন্ন হাসপাতালের দ্বারাস্থ হন তিনি। কিন্তু চিকিৎসা নিতে পারেননি।

সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২২তম ব্যাচের। জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি।

এদিনের সুমনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহপাঠিরা। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, অনেকদিন ধরেই সুমন ফুসফুসজনিত রোগে ভুগছিলেন এবং গত কয়েকদিন তার শারীরীক অবস্থার অবনতি হওয়ায় বিভিন্ন হাসপাতাল ঘুরেও চিকিৎসা নিতে পারেননি। তিনি বলেন, করোনা আতঙ্কে পরিস্থিতি এমন একটা পর্যায়ে ঠেকেছে যে, সাধারণ রোগীদেরকেও চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন ডাক্তাররা। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর বিদেহী আত্মা’র শান্তি কামনা করছি।

তার এক বন্ধু ফেসবুকে লিখেছেন, সুমন সব সময় নিজেকে ব্যস্ত রাখত। একদিন হঠাৎ তার শরীরে ক্যান্সার ধরে পড়ে। ভারতে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেও এসেছিলো। ফেরার পর একদিন আমাকে সে জানায়, ‘ভাই আমি আবারও DURS এ কাজ শুরু করতে চাই’। আমি সাথে সাথে তাকে ফোন করে কাজ শুরু করতে বলি, স্বাগত জানাই।

‘গত কয়েকদিন আগে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার ‘করোনা হয়নি। অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার কারণেই আমাকে মারা যেতে হবে’। ঠিকই, সুমন আর নেই! করোনা নয়, আগের হওয়া ক্যান্সারেই তার জীবন গেছে। জীবন করেনি তাকে ক্ষমা হায়! তোমার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত আম’রা, ওপারে ভালো থাকো ভাই! এছাড়া কিইবা আর চাওয়ার আছে!

এদিকে আজ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে তার চিকিৎসায় ডাক্তারদের গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সিবিএন
একদিনেই শনাক্ত ৪১, মৃত ৫

একদিনেই শনাক্ত ৪১, মৃত ৫


গেল ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং পাঁচজন মারা গেছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মারা গেছেন ৭৪ হাজার ৬৯৭ জন। আর এই ভাইরাস শনাক্ত হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জনের শরীরে।
এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭৮ হাজার ৬৯৫ জন।
ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।
স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন।

Monday, 6 April 2020

ছাতকে প্রবাসীর উদোগে  ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ছাতকে প্রবাসীর উদোগে ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে প্রবাসির উদ্যোগে ২শ পরিবারে চাল, ডাল, আলু, পেয়াজ ও সোয়াবিন ‌তৈল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিবনগর শেখপুর গ্রামে ২শ গরীব অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন সাবেক মেম্বার স্থানীয় সালীশ ব্যাক্তিত্ব নুর আলম। ছাতক জনকল্যান সংগঠনের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা ফেডারেশনের প্রধান উপদেষ্টা গ্রীস প্রবাসি মাসুক মিয়ার উদোগে ও নিজ অর্থায়নে ১ হাজার ২৫০ কেজি চাল, ২০০ কেজি ডাল, ৪০০ কেজি আলু ও ১০০লিটার সোয়াবিন ‌তৈল বিতরন করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ৬কেজি চাল, ২কেজি আলু, ৫০০গ্রাম ডাল ও ৫০০এমএল সোয়াবিন তৈল নিয়ে ১টি পেকেট তৈরী করে মোট ২০০শ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসময় ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ইউপি সদস্য দিদার আলম, শাহ জাহান, আব্দুস শহিদ কালা, প্রবাসি মাসুক মিয়ার ভাই আশিকুর রহমান ও সাংবাদিক আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরে ঢোকা ও বের হওয়া বন্ধ

চট্টগ্রাম নগরে ঢোকা ও বের হওয়া বন্ধ


আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান


চট্রগ্রাম নগরে প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।তিনি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া নগরে কেউ ঢুকতে পারবেন না, আবার বের হতে পারবেন না। তবে জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রফতানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন আওয়াতামুক্ত থাকবে। পুলিশ আজ সন্ধ্যা থেকে কার্যক্রম শুরু করেছে।
পুলিশ সূত্র জানায়, নগরের পাঁচটি প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সিটি গেট, অক্সিজেন মোড়, কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট সেতু এবং শাহ আমানত সেতুর মুখে পুলিশ আজ নিরাপত্তা চৌকি বসিয়েছে। এই পাঁচটি পথ দিয়ে নগরে প্রবেশ ও বের।  প্রকোপ ঠেকাতে সিএমপি এই সিদ্ধান্ত নেয়। এর আগে নগরে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সব ধরনের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল পুলিশ। সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া নগরের কোনো দোকানপাট ও বিপণিবিতান চালু রাখা নিষিদ্ধ করা হয়েছে।
দেশে নতুন করে ৩৫ জন আক্রান্ত : আইইডিসিআর

দেশে নতুন করে ৩৫ জন আক্রান্ত : আইইডিসিআর


কক্স জার্নাল টোয়েন্টিফোর ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
যদিও এরআগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন ভিন্ন তথ্য। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ২৪ ঘণ্টায় আরও ২৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। চারজন মারা গেছেন বলেও জানিয়েছিলেন তিনি।
দেশে করোনায় আরও চার জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯

দেশে করোনায় আরও চার জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এদের মধ্যে আরও চারজন মারা গেছেন।
বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়া পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। ফলে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
সোমবার রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় একটি জাতীয় কমিটির গঠন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমাকে জাতীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু কখন কারখানা খুলবে, মসজিদ খোলা থাকবে কি না- এসব বিষয়ে জাতীয় কমিটির সঙ্গে আলোচনা হয় না। স্বাস্থ্য বিষয় ছাড়া আমার সঙ্গে কোনো কিছু আলোচনা হয় না। আমি সাংবাদিকদের জবাব দিতে পারি না।
পোশাক কারখানা খোলা রাখা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, বিজিএমইএ, বিকেএমইএ বিষয়গুলো দেখবে। আমরা যদি ইচ্ছে করে সংক্রমণ বাড়াই, সেটা তো বলতে হবে। আগামীতে যাতে এমনটা না হয় সেটা খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, মানিকগঞ্জে একটি মাদ্রাসায় একসঙ্গে ২৮ জন ওঠাবসা করেছিল। তাদের কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব জায়গায় এভাবে ছড়িয়ে পড়লে হাসপাতালে জায়গা দিতে পারবো না।
এটা তো রোগ সেটা বুঝতে হবে। রোগ কাউকে ছাড়বে না।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৭৩ হাজার ৯৯০ জন। যুক্তরাষ্ট্রের পরপরই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে; ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন। এছাড়া ইতালিতে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৪৮।
এছাড়া বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৬৯ হাজার ৪৪৪ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৫ হাজার ৮৮৭। এরপর ১২ হাজার ৬৪১ মৃত্যু নিয়ে ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থান দ্বিতীয়। তবে আড়াই লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

Sunday, 5 April 2020

গীতিকার কাজি পাগল রাসেল- এর ব্যতিক্রমী উদ্যোগ, ১২০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ।

গীতিকার কাজি পাগল রাসেল- এর ব্যতিক্রমী উদ্যোগ, ১২০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ।


জামরুল ইসলাম রেজা,(সুনামগঞ্জ প্রতিনিধি ),
ছাতক পৌরসভার ৩ নং ওয়ার্ডের নোয়ারাই বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ও গীতিকার কাজি পাগল রাসেল- এর এক ব্যতিক্রমী উদ্যোগ,  গরীব অসহায় কর্মহীন অবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের ফেসবুক ৯৯ জন- ফ্রেন্ডদের কাছে  ২০০ টাকার জন্য হাত বাড়িয়ে স্ট্যাটাস দেন,  উনার ফেসবুক ফ্রেন্ড এক এক করে প্রায় ৯০ জন হাত বাড়িয়ে দেন , কেউ ২০০ কেউ ১০০ কেউ আবার ৫০০ অল্প কয়েকজন ১০০০ এরকম করে উনি ৩০,০০০ হাজার টাকা বিকাশ এর মাধ্যমে উত্তোলন করতে সক্ষম হন আরেকজন পরিচয় দিতে নারাজ ২ বস্তা চাল দিয়েছেন,

রবিবার(৫ এপ্রিল)খাদ্যসামগ্রী তিন কেজি চাল, এক কেজি আলু, এক কেজি পিঁয়াজ, হাপ কেজি ডাল ও ৫০০ সোয়াবিন তেল ঈত্যাদি বিতরণ করা হয়
এসময় সার্বিক সহযোগিতা করেন নোয়ারাই গ্ৰামের সমছু মিয়া, পিম্মু, মোঃ সুমেন , সাইফুর রহমান সুন্দর, মোস্তফা দেলোয়ার পারভেজ, শাহেদ মিয়া, মাছুম মিয়া,রুবেল মিয়া, মানিক রানা ও মানবাধিকার কর্মী দিলোয়ার হোসেন প্রমুখ,

পরে কাজি রাসেল সকলের উদ্দেশ্যে বলেন আপনারা জারা আমাকে বিশ্বাস করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ, আমি আপনাদের দেওয়া এই অর্থ সঠিক ভাবে হতদরিদ্র কর্মহীন দিনমজুর মানুষের হাতে  ঘরে ঘরে আমার বন্ধু বান্ধবের সহযোগিতা পোঁছে দিতে সক্ষম হয়েছি , আল্লাহ যেন সকলের অনুদান কবুল করেন ।

মানবাধিকার কর্মী দিলোয়ার হোসেন বলেন এই উদ্যোগ দেখে সমাজের সবাই শিক্ষা নেওয়া উচিত ভালো কাজে উদ্যোগ গ্রহণ করলে কেউ আটকে না  রাসেল ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি এবং সরকারের পাশাপাশি বিত্তবান সকল মানুষ এগেয়ে আসলে সমাজে সুবিধা বঞ্চিত মানুষ না খেয়ে থাকবে না সবাই অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময় , এবং সরকারের আইন মেনে সবাই ঘরে অবস্থান করতে সকলের কাছে অনুরোধ করেন।
ছাতকে ডাক্তারদের মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরন করলেন-এমপি মানিক

ছাতকে ডাক্তারদের মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরন করলেন-এমপি মানিক


সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে আইসোলেশন ইউনিটের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে আইসোলেশন ইউনিটের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহবুর রহমান মানিক।
উদ্বোধন শেষে তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে ছাতক ও কৈতক হাসপাতালসহ উপজেলার ৩০ কমিউনিটি ক্লিনিকে কর্মরত ডাক্তার ও কমিউনিটি হেলথ প্রোবাইডারদের জন্য ৪০টি পিপিই, ৩৬০টি সার্জিকেল মাস্ক, ১৭৫টি ক্যাপ, ৫৮ জোড়া গ্লাভস, ২৪৮টি সেভলন সোপ, ৬৮টি হ্যান্ড স্যানিটাইজার, ১৪৪টি টিস্যু বক্স ও ৪০টি বালতি-মগ সংশ্লিষ্টদের নিকট হস্থান্তর করেন।
এ সময় এমপি মানিক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগ আন্তরিকতার সাথে কাজ করছে।
এ পরিস্থিতি উত্তোরণে সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। পাশা-পাশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
এমপি মানিক আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মহান আল্লাহ আমাদেরকে অনেক ভালো অবস্থানে রেখেছেন। এর জন্য তিনি আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. সামস উদ্দিন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, ডা. সাইদুর রহমান, ডা. তোফায়েল আহমদ সনি, ডা. কবির আহমদ, ডা. ফাতেমাতুজ জোহরা, ডা. মানস তালুকদার, ডা. রায়হান উদ্দিন, ডা. ইশরাত জাহান, ডা. মাহমুদা বেগম, ডা. গোলাম মর্ত্তুজা ফয়সল ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনারা কী ইতালি-স্পেনের মতো ভয়াবহ পরিস্থিতি দেখতে চান?

আপনারা কী ইতালি-স্পেনের মতো ভয়াবহ পরিস্থিতি দেখতে চান?


জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববারে (০৫ এপ্রিল) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, হোম কোয়ারেন্টাইন না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এসময় তিনি বলেন, যারা ফেরত আসছেন এবং কোয়ারেন্টাইন মানছেন না, তাদের উদ্দেশে স্বরাস্ট্রমন্ত্রী বলেন, আপনারা কী ইতালি বা স্পেনের মতো ভয়াবহ পরিস্থিতি দেখতে চান? যদি না দেখতে চান তাহলে আমাদের দেয়া দিক-নির্দেশনাগুলো মেনে চলুন। আপনারা বাসায় থাকুন।
এসময় তিনি আরো বলেন, দেশের প্রতি মমতা থাকলে আপনারা ঘর থেকে বের হবেন না। আইসোলেশন থেকে বের হবেন না।
খাবার দেবার সামর্থ্য নেই ৫ হাজার টাকায় নবজাতক সন্তানকে বিক্রি করে দিলেন বাবা

খাবার দেবার সামর্থ্য নেই ৫ হাজার টাকায় নবজাতক সন্তানকে বিক্রি করে দিলেন বাবা


আব্দুল করিম,
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান::

মায়ের বুকের দুধ পাচ্ছে না সন্তান। এদিকে তাকে গুঁড়োদুধ কিনে খাওয়ানোর সামর্থ্যও নেই তার বাবার। তাই মাত্র পাঁচ হাজার টাকায় এক বাবা তাঁর ২৩ দিনের এক নবজাতককে বিক্রি করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারীতে। গতকাল শনিবার (৪ এপ্রিল) ৪ নম্বর গুমানমর্দ্দন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালাগাজী চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ওই নবজাতকের বাবা নূর আহম্মদের দাবি, সন্তান মায়ের বুকের দুধ পাচ্ছে না। তাকে গুঁড়োদুধ কিনে খাওয়ানোর সামর্থ্যও তার নেই। তাই নিঃসন্তান এক ব্যক্তির কাছে ছেলেকে দত্তক দিয়েছেন।গ্রামবাসী জানায়, সাত বছর আগে পার্শ্ববর্তী মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শামিমা আক্তারের সঙ্গে বিয়ে হয় নূর আহম্মদের। এই দম্পতির নঈম (৫) ও সমিহা (৩) নামে দুই সন্তান রয়েছে। গত ১১ মার্চ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরো একটি ছেলেসন্তানের জন্ম দেন শামিমা আক্তার। তার নাম রাখা হয় মোজাহেদ। ভরণপোষণের সামর্থ্য নেই এমন অজুহাত দেখিয়ে গতকাল (৪ এপ্রিল) সকালে নবজাতক মোজাহেদকে পাশ্ববর্তী রাউজানের গহিরা এলাকার মো. ইদ্রিস নামে এক নিঃসন্তান ব্যক্তির কাছে বিক্রি করে দেন নূর আহম্মদ। ২৩ দিনের সন্তানকে বিক্রি না করতে পাড়া-প্রতিবেশী ও স্বজনরা নিষেধ করেন তাকে। কিন্তু কারো কথাই শোনেননি নূর আহম্মদ।
তবে নবজাতক সন্তানকে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন নূর আহম্মদ। তিনি জানান, এতগুলো সন্তানের ভরণপোষণ চালানো আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া মোজাহেদ (নবজাতক) তার মার কাছ থেকে প্রয়োজনীয় দুধও পাচ্ছে না। তাকে গুঁড়োদুধ কিনে খাওয়ানোর সামর্থ্যও আমার নেই। তাই তাকে ইদ্রিস নামে এক নিঃসন্তান ব্যক্তির কাছে দত্তক হিসেবে দিয়েছি। খুশি হয়ে ইদ্রিস আমাকে ৫ হাজার টাকা দিয়েছে। এদিকে পাঁচ হাজার টাকায় নিজের নবজাতক সন্তানকে বিক্রির ঘটনা জানতে পেরে গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান গতকাল (শনিবার) বিকেলে নূর আহম্মদকে ইউনিয়ন পরিষদে ডেকে পাঠান। একইসঙ্গে নবজাতকটিকে ‘দত্তক গ্রহণকারী’ মো. ইদ্রিসকেও ডেকে পাঠান। চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, বিষয়টি আমরা স্থানীয়ভাবে মীমাংসা করব। প্রয়োজনে এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা নেয়া হবে। অন্যদিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন জানান, ২৩ দিনের ছেলেকে তার নিজের বাবা বিক্রি করে দিয়েছেন বলে লোকমারফত শুনেছি। ওই শিশুটির মা-বাবাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমানের মাধ্যমে উপজেলা সদরে আনা হচ্ছে। বাচ্চাটিকেও উদ্ধারের চেষ্টা চলছে। শিশুটিকে উদ্ধারের পর সামাজিকভাবে মীমাংসা করা হবে বলেও জানান তিনি।
লন্ডন প্রবাসী শ্রমিকলীগ নেতা শাহাব উদ্দিনের অর্থায়নে ছাতকে ২শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরন

লন্ডন প্রবাসী শ্রমিকলীগ নেতা শাহাব উদ্দিনের অর্থায়নে ছাতকে ২শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরন


সুনামগঞ্জ প্রতিনিধি:: বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দুর্ভোগে পড়া দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
গতকাল শনিবার দিনব্যাপী খাদ্যসামগ্রী দোলারবাজার ইউনিয়নের কল্যানপুর, বারগোপি, জটি, মর্যাদ্য, পালপুর, রামপুর, মুক্তারপুর, এসব গ্রামে ২শতাধিক মানুষের মধ্যে বিতরন করেন টি এম শাহাবুদ্দিনের পরিবারের লোকজন। তিনি তাহার পিতা দোলার বাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট শালিষ ব্যাক্তিত্ব হাজি আরিছ আলি তাহার মাতা মরহুম নেহার বেগমের সেবা মুলক ট্রাষ্ট হাজি আরিচ আলি ও নেহার বেগম স্মৃতিপরিষদ নামে এসব ত্রান সামগ্রী প্রদান করেন বলে জানাযায়।
ত্রান সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ২কেজি মসুর ডাল, ২কেজি আলু, ২কেজি পেয়াজ,১লিটার সয়াবিন তেল, ১কেজি লবন,১টি করে সাবান। এসব ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন আওমিলীগ নেতা আব্দুল আলিম মেম্বার, এডভোকেট মাহি, জাহাঙ্গীর আলম,নুরল আলম, জসিম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Saturday, 4 April 2020

ছাতকে দূর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাংবাদিক শামীম তালুকদার আহত-৬

ছাতকে দূর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাংবাদিক শামীম তালুকদার আহত-৬


জামরুল ইসলাম রেজা,
সুুনামগঞ্জ প্রতিনিধি::​ ​
সুনামগঞ্জ ছাতকে মারাত্বক সড়ক দূর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেলেন জাতীয় দৈনিক “ঢাকা প্রতিদিন” এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার। আজ শনিবার পেশাগত দায়িত্ব পালনরত অবস্তায় ছাতক উপজেলা সদর থেকে বাসায় ফেরার পথে এ দূর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন।​

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন পেট্রলপাম্পের নিকটে দুপুর ১২টার দিকে চলন্ত অবস্তায় বিপরীদ দিক থেকে আসা একটি বেপরোয়া সিএনজি সিলেট-থ ১২-১৬৯৬ নিয়ন্ত্রন হারিয়ে তার ভাড়া করা গাড়ির এক পাশে সজোরে ধাক্কা মারে। এতে তার গাড়িটি ছিটকে সড়কের পাশে কাটা তারের ভেড়ায় যেয়ে আটকে অলৌকিক তিনি রক্ষা পান।​ মাথায় ও হাঁটুতে মৃদু আঘাত পান তিনি। বিপরিদ দিক থেকে আসা ওই সিএনজি ধুমরে মুচড়ে গিয়ে সিএনজির ৫ জন যাত্রী আহত হন। তবে উভয় গাড়ীর চালকরা অক্ষত রয়েছেন। আশ-পাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকৎসা দেওয়া হয়। আহতদের একজন দোয়ারাবাজার উপজেলার লিলু মিয়া। অন্যন্য আহতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।​

এ বিষয়ে শামীম আহমদ তালুকদার বলেন, সিএনজিটি বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে এসে আমার গাড়ীর পাশে​ ধাক্কা মারে। চালক মাতাল অবস্থায় গাড়ী চারাচ্ছিল বলে মনে হয়। মা-বাবা ও সকলের দোয়ায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশা-পাশি সড়ক পরিবহন ও টালকদেও নিয়ন্ত্রনে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহবান জানান।

এ দিকে ঘটনার খবর পেয়ে জয়কলস হাইওয়ে পলিশ ফাঁড়ি (বদিরগাঁও)​ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।​
১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত


আব্দুল করিম,
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

 করোনা ভাইরাসের প্রকোপে পুরো দেশ লক ডাউন হওয়ায় বিপাকে পড়েছে দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষ। ঠিক তখনি মানবতার সেবক হয়ে চট্টগ্রাম নগরীর ১৩নং ওয়ার্ডের গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম খুলশী থানা  আওয়ামী লীগের আহবায়ক ও  চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন।করোনা প্রকোপ শুরু হওয়ার পর পরই মোহাম্মদ হোসেন হিরনের ব্যক্তিগত  উদ্দ্যেগে ১৩ নং ওয়ার্ডের গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন।তারই ধারাবাহিকতায়  ৪ এপ্রিল শনিবার ওয়ার্ডের এক্স,ই,এন কলোনিতে গরীব মানুষদেরকে বিতরণের জন্য ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।এ সময় উপস্তিত ছিলেন ইউনিট আওয়ামীলীগের সভাপতি আবুবকর, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন,নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল করিম,মজিব,রমজান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিতছিলেন।

Friday, 3 April 2020

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ০৯, মৃত ০২

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ০৯, মৃত ০২


দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও দুজন। ফলে মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৮ এ।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৪৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আইইডিসিআরে ৮ জনকে শনাক্ত করা হয়েছে। আরেকজন ঢাকার বাইরের। গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। একজনের বয়স ৯০ ও আরেকজনের বয়স ৬০ বছর। এ দুজনের বিভিন্ন রোগ ছিল।
আইইডিসিআর পরিচালক সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় চার জন সুস্থ হয়েছেন। মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন। নতুন ৯ জনের মধ্যে সংক্রমণ আছে এমন লোকের সংস্পর্শে এসে ৫ জন আক্রান্ত হয়েছেন। বাকি ২ জন বিদেশ থেকে দেশে এসেছেন। অপর দুজন কীভাবে সংক্রমিত হয়েছেন সে ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।
সূত্র সময়টিভি