চট্টগ্রামের ‘দুঃখ’ চাক্তাই খালের দখলকৃত অংশ দাবিতে মানববন্ধন
আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
জলাবদ্ধতা নিরসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম নগরীর চাক্তাই খালের অবৈধভাবে দখলকৃত অংশ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম গণ-অধিকার ফোরাম। চাক্তাই খালের বহদ্দারহাট (পুলিশ বক্সের পার্শ্বে) অংশ ভরাট করে অবৈধভাবে রাস্তা নির্মাণের প্রতিবাদে ও দ্রুত তা অপসারণ করে নদীর গতিপথ চালু করার দাবিতে এ মানববন্ধন করা হয়।
আজ রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে করা মানববন্ধনে চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের সদস্যরা বলেন, চট্টগ্রামের নগরবাসীর দুঃখ হিসেবে খ্যাত চাক্তাই খাল হনন করার জন্য ৬ হাজারেরও বেশি কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী। চাক্তাই খালের বহদ্দারহাট (পুলিশ বক্সের পার্শ্বে) অংশে ব্যক্তি বিশেষের প্ররোচণায় খালের ১০ ফুট দখল করার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে। অচিরেই অবৈধভাবে দখলকৃত অংশ অপসারণ করে নদীর গতিপথ চালু করার দাবি জানাই।


0 coment rios: