Tuesday, 3 September 2019

মাদক,ইভটিজিং, নারী সহিংসতা সহ অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।


নবী হোসেন (ইমরান)
কক্সবাজার


পৌর কমিউনিটি পুলিশিং ০৫ নং ওর্য়াড পৌরসভা কক্সবাজার আজ বিকাল ৩ টায় ০৫ নং ওর্য়াডের পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারে সভাপতিত্বে সম্পাদক মোঃতাজ উদ্দিন সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং সভা চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো ইকবাল হোসেন।উক্ত আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান এবং তরানিত্ব করতে উপস্থিত অতিথিবৃন্দরা কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দদের সহযোগিতা চেয়েছেন।বিশেষ অতিথি ছিলেন মো আদিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল, কক্সবাজার,মোম রেজওয়ান আহমদ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জেলা পুলিশ,মোঃখায়রুলজ্জামান,পুলিশ পরিদর্শক (তদন্ত)সদর মডেল থানা,কক্সবাজার,সাইফুল ইসলাম চৌধুরী,সহ সভাপতি কক্সবাজার পৌর আওয়ামীলীগ,রুহুল আমিন সিকদার,সভাপতি কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ।

সমন্বয়কের ছিলেন মোহাম্মদ ইয়াছিন,পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) সদর মডেল থানা কক্সবাজার,মো মিজানুর রহমান সভাপতি,পৌর কমিউনিটি পুলিশিং,কক্সবাজার,মো জিয়া উল্লাহ চৌধুরী,সহ সভাপতি, পৌর কমিউনিটি পুলিশিং,কক্সবাজার।

রুমালিরারছড়া,সাহিত্যিকা পল্লী, উত্তর এম,এম,পাড়া সহ সকল মাদক ব্যবসীদের হুুসারি করে দেন,এবং টিএমসি, বালিকা মাদ্রাসা,সিটি কলেজ, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের পথে পথে ডিষ্টাব সহ ইভটিজিং করে তাদের তালিকা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ওয়াদাবদ্ধ হোন সকলে।

আসলে আমি চাই ইয়াবা সহ বিভিন্ন অপকর্মকারীদের বিরুদ্ধে সোচ্ছার হওয়া খুব প্রয়োজ,বাস্তবে দেখতে চাই মাইকের যাতে সীমাবদ্ধ না থাকে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: