চট্টগ্রাম আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আয়াত (৭)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চাল গ্রামের বাসিন্দা সভাপতি আলী নুর জেমসের ছেলে মো. জোবায়ের হোসেন আয়াত সন্ধ্যায় বাড়ির ছাদে ওপর খেলছিলো। হঠাৎ অসাবধানতাবশতঃ সে বিদ্যুতের তারে লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে আনোয়ারা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।


0 coment rios: