Friday, 16 August 2019

চট্টগ্রাম বোর্ডে পুনঃনিরীক্ষণে ৩৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন


আব্দুল করিম চট্টগ্রাম জেলা  প্রতিনিধিঃ-

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার বিভিন্ন বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৬৫ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে ৩৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে।
পুনঃনিরীক্ষণে আরও ৪৭ জন পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ২৪ জন পরীক্ষার্থী।
শুক্রবার (১৬ আগস্ট) উত্তরপত্র পুন:নিরীক্ষণের পর চট্টগ্রাম শিক্ষাবোর্ড এই ফলাফল ঘোষণা করেছে।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, ৩৬৫ জন পরীক্ষার্থীর ফল পুনঃনিরীক্ষণের আবেদন যাচাই-বাছাইয়ের পর ৩৪৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ২১ জন পুনঃনিরীক্ষণের পরও ফেল করেছেন। ফেল থেকে পাশ করেছে ৪৭ জন। সর্বমোট গ্রেড পরিবর্তন হয়েছে ২৯৭ জন পরীক্ষার্থীর।গত ১৭ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল ৬২ দশমিক ১৯ শতাংশ।পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী মোট ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্রপুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেন।এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৮৬০ জন। পুণঃনিরীক্ষণের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৪ জনে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: