Friday, 16 August 2019

শোকের মাসে টেকনাফ থানাকে দূর্নীতি ও দালাল মুক্ত ঘোষণা করলেন :ওসি প্রদীপ


মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা ,টেকনাফ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ থানাকে দূনীর্তি ও দালাল মুক্ত ঘোষণা করেছেন।
টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন- ১ আগস্ট থেকে আমাদের শোকের মাস শুরু, এই মাস থেকে আমরা প্রতিজ্ঞা করেছি  সকল পুলিশ কর্মকর্তাবৃন্দ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব এবং টেকনাফ থানাকে দূর্নীতি ও দালাল মুক্ত করব।
তিনি  আরো বলেন- অত্র উপজেলার সকল শ্রেণীর সাধারণ মানুষ যাতে পুলিশের বা দালালের সাথে কোন ধরনের আর্থিক লেনদেন না করে, পাশাপাশি পুলিশের নাম ভাঙ্গিয়ে কোন ধরনের দালালের হাতে আর্থিক লেনদেন  না করার জন্য অনুরোধ করেন। থানায় ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তার হলে কতিপয় দালালেরা পুলিশের নাম ভাঙ্গিয়ে বা ভয় ভীতির গল্প ছড়িয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বা চেষ্টা করছে। এই ধরনের দালাল বা পুলিশ চক্র থেকে সাবধান থাকার জন্য সকলকে বিশেষভাবে আহবান জানান। এ বিষয়ে কোন তথ্য পাওয়া মাত্র ওসি বা জেলা পুলিশের যেকোন উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত  করতে বলেন।
 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল  হাসানের সভাপতিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নুরুল আলম,সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর,ভাইস চেয়ারম্যান ফেরদৌস আহমদ জমিরী, তাহেরা আক্তারসহ অনেকে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: