Friday, 16 August 2019

চট্টগ্রাম পাহাড়তলীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


আব্দুল করিম চট্টগ্রাম জেলা  প্রতিনিধিঃ-


চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বারকোয়াটার এলাকায় নাজমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ আগস্ট) নূর মোহাম্মদ বিল্ডিং এর ২য় তলায় দুপুর পৌনে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাজমা আক্তার ঐ এলাকার গিয়াস উদ্দীনের স্ত্রী।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জুরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৩ টায় দিকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে নাজমা আক্তার আত্মহত্যা করেছেন সেটা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: