চট্রগ্রাম নগরীর ইপিজেডে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা-Cox Journal24
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্রগ্রাম নগরীর ইপিজেডের নারিকেলতলাতে আলমগীর হোসেন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নারিকেলতলার হক সাহেবের গলিতে এ ঘটনা ঘটে। নিহত যুবক নেত্রকোনার মদন উপজেলার আবুল বাশারের ছেলে। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইপিজেড থানার অফিসার ইনচার্জ নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি নুরুল হুদা জানান, সোমবার বিকালে ইপিজেডের নারিকেলতলাতে মো. আলমগীর হোসেন নামে এক যুবক নিজ ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পারিবারিক কলহ থেকে এ আত্মহত্যা হয়েছে।


0 coment rios: