Thursday, 12 December 2019

চট্রগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোছলেম উদ্দিন বলেন জনগণ ভোট দিলে ক্ষমতায় আসব, নয়তো আফসোস নেই


আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেন, নির্বাচনে জনগণ যদি ভোট দেয় তাহলে ক্ষমতায় আসব। আর যদি নাও আসি, তাহলে আফসোস নেই। তবে এই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই বিজয়ী হবে।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে মনোনয়ন পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে এসে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এসময় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে মেয়র নাছির বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। একজন কর্মী হিসেবে নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে যাব। এতে আমার কোনো কার্পণ্যতা থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক সফিক আদনান, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম, নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ জাবেদ, চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম, পাঁচলাইশ ওয়ার্ডের সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর ফারুকী, কাউন্সিলর কফিল উদ্দিন খান, চানগাঁও ওয়ার্ডের আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব খান, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন নিজু, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, মোহরা ওয়ার্ডে আহ্বায়ক মো. রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, খালেদ হায়াত খান মাসুদ, পূর্ব ষোলশহর ওয়ার্ডের সভাপতি শামসুল আলম, সাধারন সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলম, পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, ৪৩ নং ওয়ার্ডের সভাপতি দলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবুল মালেকসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: